1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তারেক রহমানের মন্ত্রিসভায় অমিত, সিরাজগঞ্জের ‘মামা-ভাগ্নে’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

তারেক রহমানের মন্ত্রিসভায় অমিত, সিরাজগঞ্জের ‘মামা-ভাগ্নে’

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভায় একঝাঁক নতুন ও অভিজ্ঞ মুখের সমন্বয় ঘটছে। মঙ্গলবার দুপুরে মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য ফোন পেয়েছেন যশোরের জনপ্রিয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত। একই দিনে সিরাজগঞ্জের রাজনীতিতে ইতিহাস গড়ে মন্ত্রিসভায় ডাক পেয়েছেন সম্পর্কে মামা ও ভাগ্নে দুই সংসদ সদস্য।

বাবার উত্তরসূরি হয়ে মন্ত্রিসভায় অমিত

যশোর-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী অনিন্দ্য ইসলাম অমিত তার বাবা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের পদাঙ্ক অনুসরণ করছেন। অমিতের বড় ভাই শান্তনু ইসলাম সুমিত নিশ্চিত করেছেন যে, বঙ্গভবনে শপথের জন্য অমিতকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র অমিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়ন ও আণবিক বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি তিনি ব্যবসায়িক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় এবং ‘দৈনিক লোকসমাজ’ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।সিরাজগঞ্জের চমক : মামা ও ভাগ্নে একই মন্ত্রিসভায়

সিরাজগঞ্জের ইতিহাসে এবারই প্রথম একই সঙ্গে দুজন প্রতিনিধি মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। তারা হলেন- বিএনপির প্রবীণ নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তার ভাগ্নে এম এ মুহিত।

ইকবাল হাসান মাহমুদ টুকু (মামা) : সিরাজগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত এই প্রবীণ নেতা ২০০১ সালেও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন। এবার তিনি পূর্ণমন্ত্রী হিসেবে আমন্ত্রণ পেয়েছেন। সম্ভবত তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন।

এম এ মুহিত (ভাগ্নে) : সিরাজগঞ্জ-৬ থেকে প্রথমবারের মতো এমপি হওয়া মুহিত সাবেক উপ-প্রধানমন্ত্রী ডা. এম এ মতিনের ছেলে। তিনি প্রতিমন্ত্রী হওয়ার আমন্ত্রণ পেয়েছেন। টেলিযোগাযোগ বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!