1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চেয়ে বিএনপি নেতার আত্মহত্যা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষমা চেয়ে স্ট্যাটাস দিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতা ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) আত্মহত্যা করেছেন। পারিবারিক হতাশা থেকে ঘটনাটি ঘটিয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ইউসুফ তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, ‘যদি ভুলবশত কারো সঙ্গে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন’।

ইউসুফ উত্তর চরবংশী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। পারিবারিক হতাশা থেকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতের যেকোনো সময় তিনি আত্মহত্যা করেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ব্যক্তিগত ঘটনা নিয়ে ইউসুফের সঙ্গে পরিবারের টানাপড়েন শুরু হয়। এ নিয়ে পারিবারিকভাবে সালিশি বৈঠকও হয়। এর জের ধরে হতাশা থেকে ইউসুফ আত্মহত্যা করেছেন।

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার বলেন, কয়েকদিন ধরে ইউসুফ সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করে আসছিল। গত রাতে একটি ছুরি নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দেয়। পরে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘটনাটি ঘটায়।

হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মমিনুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!