1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুষ্টিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ২ নেতা বহিষ্কার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো

কুষ্টিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ২ নেতা বহিষ্কার

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করার সুস্পষ্ট অভিযোগ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের কারণে কুষ্টিয়ায় যুবদলের দুই নেতাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলন ও কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদল কর্মী হানিফ কবিরাজ। তাদের প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত এই বহিষ্কার আদেশ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত স্থানীয় ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে কাজ করার সুস্পষ্ট অভিযোগে কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকারিয়া আনসার মিলনকে বহিষ্কার করা হয়। এছাড়াও দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের কারণে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের কর্মী মো. হানিফ কবিরাজকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও জানানো হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের বহিষ্কৃত ওই নেতার সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখতে নির্দেশনা প্রদান করা হয়। ইতোমধ্যে বহিষ্কারাদেশ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই বিষয়ে কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলনকে একাধিকবার ফোন দেয়া হলেও না থাকলে তিনি রিসিভ করেননি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!