1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গোদাগাড়ী সার্কেল এএসপি ছালাম দম্পতির বিরুদ্ধে সম্পদের মামলা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

গোদাগাড়ী সার্কেল এএসপি ছালাম দম্পতির বিরুদ্ধে সম্পদের মামলা

প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সার্কেলের এএসপি মীর্জা মো. আব্দুস ছালাম ও তার স্ত্রী শাহানা পারভীনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ে কমিশনের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন বলে জানিয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

মামলার এজাহারে বলা হয়, শাহানা পারভীন ৭৩ লাখ ৪২ হাজার টাকার সম্পদের তথ্য গোপন এবং দুদকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে ৯৫ লাখ ৬৬ হাজার টারার বেশি পরিমাণ সম্পদ গোপন করেছেন। তার স্বামী গোদাগাড়ী সার্কেল এএসপি মীর্জা আব্দুস সালাম সরকারি চাকরিতে নিজ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে তার স্ত্রীর নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনে সহায়তা করেছেন। এ জন্য স্বামী ও স্ত্রী দুইজনকেই আসামি করা হয়েছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ও ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!