1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মিয়ানমারে আটক ৭৩ জেলেকে ফেরত আনলো বিজিবি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মিয়ানমারে আটক ৭৩ জেলেকে ফেরত আনলো বিজিবি

প্রতিনিধি

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে আটক হওয়া ৭৩ জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিভিন্ন সময় টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে যাদেরকে আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। ফেরত আসা জেলেদের মধ্যে রয়েছেন ৬৬ জন বাংলাদেশি ও ৭ জন রোহিঙ্গা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে টেকনাফের জালিয়াপাড়া ট্রানজিট ঘাট দিয়ে তাদের ফেরত আনা হয় বলে জানিয়েছেন বিজিবির রামু সেক্টরের কামান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, আরাকান আর্মির সঙ্গে ধারাবাহিক আলোচনার পর তাদের ফেরত আনা সম্ভব হয়েছে। পর্যায়ক্রমে আটকে পড়া বাকিদেরকেও নিয়ে আসা হবে। আরাকান আর্মি দাবি করেছে, এসব জেলেরা জলসীমা অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করায় তাদের আটক করা হয়েছিল।

দীর্ঘদিন পর প্রিয়জনদের কাছে ফিরতে পেরে খুশি টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা নুরুল আবছার। তিনি বলেন, ফিরে আসব ভাবিনি, প্রতিটা দিন মৃত্যুর মতো ছিল। আল্লাহ অবশেষে পরিবারের মুখ দেখালো আলহামদুলিল্লাহ।

স্বজনদের প্রত্যাবর্তনে পরিবারের সদস্যরাও উচ্ছ্বসিত। প্রায় ১ বছর পর নিজের সন্তানকে দেখতে পাওয়া পিতা আব্দুল হামিদ বলেন, ভেবেছিলাম সে আর ফিরবে না, আল্লাহ রহম করেছে। গত একটা বছর দুশ্চিন্তায় কেটেছে প্রতিটা রাতদিন।

তবে এ যাত্রায় ফিরেননি আটক অনেকের সন্তান-স্বামীসহ স্বজনেরা। তারা আশা করছেন, শিগগিরই এই ৭৩ জনের মতো বাকিরা ফিরে আসবেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গত পাঁচ মাসে টেকনাফ ও সেন্ট মার্টিন উপকূলীয় জলসীমা থেকে অন্তত ৪২০ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!