1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ বেশি রোমাঞ্চকর : নান্নু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ বেশি রোমাঞ্চকর : নান্নু

প্রতিনিধি

গতকাল (রোববার) টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। তবে ভারতের কাছে পাত্তাই পায়নি তারা। এদিন ৬১ রানের ব্যবধানে হেরেছে সালমান আলী আগার দল।এমন হারে ক্রিকেট পাড়ায় শুরু হয়েছে পাকিস্তানের সমালোচনা।

পাকিস্তানের ক্রিকেটারদের একহাত নিচ্ছেন অনেকেই। এবার সেই তালিকায় যোগ হলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার দাবি, ভারত-পাকিস্তান ম্যাচের চাইতে বাংলাদেশ-ভারত ম্যাচ বেশি রোমাঞ্চকর হয়।

আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বলেন, ‘এখন তো মনে হয়, এই উপমহাদেশের মধ্যে বাংলাদেশ-ভারতের খেলা (ভারত-পাকিস্তানের) চেয়ে বেশি প্রাণবন্ত হয়। আমারও এটা মনে হয় যে, এখন ভারত-পাকিস্তান ম্যাচের থেকে বাংলাদেশ-ভারত ম্যাচের দিকে মানুষের নজর থাকে বেশি। এই বিশ্বকাপে এটা মিস হচ্ছে। তবু আমি মনে করি, ওই খেলার চেয়ে এখন বাংলাদেশের ফোকাসটা বেশি।’

এদিকে ওয়ানডে ফরম্যাটের বিসিএল শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারী। পাকিস্তান সিরিজের আগে এই টুর্নামেন্ট টাইগারদের কাজে আসবে বলে মনে করেন নান্নু, ‘অবশ্যই এটা কার্যকরী হবে। অনেকদিন ধরে আমরা পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলছি না। যেহেতু একটা (টুর্নামেন্ট) শুরু করছি এই জায়গা থেকে… ধরুন ২০২৭-এর বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শুরু হচ্ছে। তো আমি মনে করি যে, ভালো ক্রিকেটটা দিয়ে আমরা শুরু করছি এবং ভালো ক্রিকেট আমরা দেখতে পাব।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!