1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভালবাসা দিবসে মাদুরোকে ‘শুভেচ্ছা’ জানিয়ে কার্ড প্রকাশ হোয়াইট হাউজের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভালবাসা দিবসে মাদুরোকে ‘শুভেচ্ছা’ জানিয়ে কার্ড প্রকাশ হোয়াইট হাউজের

প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কারগারে বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ব্যাঙ্গাত্মক শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস। সেই শুভেচ্ছাবার্তায় মাদুরোকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘আপনি আমার হৃদয় হরণ করেছেন।’সোমবার কয়েকটি ডিজিটাল কার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশ করেছে হোয়াইট হাউস। তার একটি কার্ডে ভেনেজুয়েলা থেকে মাদুরোকে নিউইয়র্কে অপহরণ করে আনার সময়কার একটি ছবি দিয়ে বলা হয়েছে, ‘আপনি আমার হৃদয় হরণ করেছেন।’ ছবিটিতে মাদুরোর চোখ ঢাকা এবং হাতে হাতকড়া। কার্ডটির ক্যাপশনে বলা হয়েছে, ‘শুধু আপনার জন্য তৈরি করা।’

উল্লেখ্য, ভেনেজুয়েলার বামপন্থি প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে রক্ষণশীল রাজনীতিবিদ প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্ক খুবই খারাপ। ২০১৬ সালে যখন প্রথম মেয়াদে ক্ষমতায় এসে ভেনেজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের উত্তরসূরি জো বাইডেনের সময়েও এই নিষেধাজ্ঞা জারি ছিল।

২০২৫ সালের ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে তার তিক্ততা বৃদ্ধি পায় আরও কয়েকগুণ। গত ৪ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউিইয়র্ক সিটিতে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী। তাদের উভয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং মার্কিন আদালতে সেই অভিযোগের বিচারের প্রস্তুতি চলছে। বর্তমানে মাদুরো এবং সিলিয়া নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারি বন্দি আছেন।

১৪ ফেব্রুয়ারি এক্সে আরও কিছু ডিজিটাল কার্ড প্রকাশ করেছে হোয়াইট হাউস। সেগুলোর ক্যাপশনেও বলা হয়েছে— ‘শুধু আপনার জন্য তৈরি করা।’

এসব কার্ডে ট্রাম্প আমলের সাফল্যের খতিয়ানের তালিকায় উঠে এসেছে বহুল সমালোচিত গ্রিনল্যান্ড বিষয়ও। আরেক কার্ডে এল সালভাদরে গ্যাং সদস্য কিলমার অ্যাবার্গো গার্সিয়ার সঙ্গে ডেমোক্র্যাট সেনেটর ক্রিস ভ্যান হোলেনের বিতর্কিত মদ্যপানও উঠে এসেছে।

তাতে বিশেষ বার্তাও লেখা আছে। বলা হয়েছে, “অবৈধ ভিনদেশীদের জন্য ডেমোক্র্যাটদের ভালবাসার মতো আপনার জন্য আমার ভালবাসাও দৃঢ়। আমি আপনার সঙ্গে মদ্যপানের জন্য ১ হাজার ৫৩৭ মাইল উড়ে যাব।”গার্সিয়া একজন সালভাদোরীয় নাগরিক, যাকে ২০২৫ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্র থেকে ভুলবশত এল সালভাদরে নির্বাসিত করা হয়েছিল। এমেএস-১৩ গ্যাং সদস্য সন্দেহে আটক হলেও, তিনি মূলত নিজ দেশে হুমকির মুখে থাকা একজন বৈধ অভিবাসনপ্রত্যাশী ছিলেন।

তাকে ফেরত পাঠানোর ঘটনাটি যুক্তরাষ্ট্রের বিতর্কিত অভিবাসন নীতির এক বড় নজির হিসেবে সমালোচিত হয়েছে। ফলে পরে যুক্তরাষ্ট্রে ফেরত আনা হয় এবং তার বিরুদ্ধে অনথিভুক্ত অভিবাসীদের সহায়তা করার অভিযোগ আনা হয়।

‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’ পত্রিকা জানিয়েছে, অনলাইনে পোস্ট হওয়া বেশিরভাগ কার্ডই প্রেসিডেন্ট ট্রাম্প তার উপপ্রধান কর্মচারি ড্যান স্কাভিনো এবং যোগাযোগ বিষয়ক উপ পরিচালক কায়েলান ডরকে সঙ্গে নিয়ে তৈরি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!