1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অনন্য মাইলফলকে রশিদই প্রথম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

অনন্য মাইলফলকে রশিদই প্রথম

প্রতিনিধি

প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৭০০ উইকেট নিলেন রশিদ খান। আজ (সোমবার) দিল্লিতে সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ আরফানকে ফিরিয়ে এই মাইলফলক ছোঁন আফগানিস্তান তারকা।

নামের পাশে ৬৯৯ উইকেট নিয়ে এই ম্যাচ খেলতে নামেন রশিদ। সংযুক্ত আরব আমিরাতের ইনিংসের ১৬তম ওভারে আরফান হিট উইকেটের শিকার হতেই তিনি এই কীর্তি গড়েন।

গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৯৮তম ও ৬৯৯তম উইকেট নিয়ে অপেক্ষায় ছিলেন আফগানিস্তান অধিনায়ক। ওই ম্যাচে আরও ৩.২ ওভার বল করে সাফল্য পাননি। আরফানকে আউট করার আগে এই ২০ বলে ১৭ রান দেন তিনি। রশিদকে রিভার্স সুইপ করতে গিয়ে নিজের স্টাম্পে ব্যাট দিয়ে আঘাত করেন আমিরাত ব্যাটার।

মাইলফলক ছোঁয়া উইকেট নিয়েও উদযাপন করতে দেখা যায়নি রশিদকে। তার দলকে সুপার এইটে উঠতে হলে এই ম্যাচ জিততেই হবে এবং অন্যদের ফলের দিকে তাকাতে হবে।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় অবসর নেওয়া ডোয়াইন ব্রাভো ৬৩১ উইকেট নিয়ে দুইয়ে। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে রশিদের পরে কেবল সুনীল নারিন, তার উইকেট ৬১৩।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় রশিদ শীর্ষে। আফগানিস্তানের হয়ে ১৯১ উইকেট নিয়েছেন তিনি এই ফরম্যাটে। এই তালিকায় তার পরে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪) ও ইশ সোধি (১৬২)।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!