1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচনে হেরে দুদিন পর গণসংহতি আন্দোলন ছাড়লেন রাজীব - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

নির্বাচনে হেরে দুদিন পর গণসংহতি আন্দোলন ছাড়লেন রাজীব

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী হয়ে মোস্তাফিজুর রহমান রাজীব মাত্র ৪৬৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এ ঘটনার মাত্র দুদিন পরেই সংবাদ সম্মেলন ডেকে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে গণসংহতি আন্দোলনের সকল কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দেন পরাজিত এ প্রার্থী।

তবে এই সিন্ধান্ত কোন ক্ষোভ থেকে নয় জানিয়ে রাজীব বলেন, আমি দীর্ঘদিন গণসংহতি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। নির্বাচন পরবর্তী নতুন বাস্তবতায় তৈরি হয়েছে বাংলাদেশ। গণসংহতি আন্দোলনে আমার যে পদ ও ব্যাক্তিগত পরিচিতি রয়েছে, সেটা থেকে বেরিয়ে আলাদাভাবে রাজনীতি শুরু করতে চাই। তবে কোনে ক্ষোভ থেকে এ সিদ্ধান্ত নয়।

তিনি আরও বলেন, দল থেকে আমাকে সম্মানিত করেছিল। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য করেছিল, জেলার আহ্বায়ক করেছে এবং নানাভাবে আমাকে সহযোগিতা করেছে। এর জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তবে পত্যাগের বিষয়টি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আমি নতুনভাবে মানুষের সঙ্গে কাজ করতে চাই, ফ্রেশভাবে শুরু করতে চাই; সে কারণেই আমার এ সিদ্ধান্ত। আমি স্বাধীনভাবে কাজ করতে চাই, সে কারণে পদত্যাগ করা। যেহেতু আমি দলের প্রতি কৃতজ্ঞ, সেহেতু দলও সেটি সম্মানের সাথে দেখবে বলে আমি বিশ্বাস করি। কিছুক্ষণের মধ্যে আমার পদত্যাগপত্র কেন্দ্রে পাঠানো হবে।

প্রসঙ্গত, মোস্তাফিজুর রহমান রাজীব ২০১৬ সালে গণসংহতি আন্দোলনের সাথে যুক্ত হন এবং ২০২১ সালে তিনি জেলার আহ্বায়কের দায়িত্ব পান। ২০২৫ সালে তিনি কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!