1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নেপালকে বিদায় করে সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নেপালকে বিদায় করে সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

প্রতিনিধি

আগের দিন নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক পা দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। আজ (রোববার) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রত্যাশিত জয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করল। ২৮ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে তারা।

জেসন হোল্ডারের দুর্দান্ত বোলিংয়ে নেপালকে ৮ উইকেটে ১৩৩ রানে থামায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান পেসার ৪ ওভারে ২৭ রান দিয়ে চার উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন তিনি।

৪৬ রানে পাঁচ উইকেট হারিয়ে একশ করা নিয়ে শঙ্কায় ছিল নেপাল। দীপেন্দ্র সিং আইরি ৪৭ বলে তিনটি করে চার-ছয়ে ৫৮ রানে অপরাজিত থেকে দলীয় স্কোর তিন অঙ্কের ঘরে নেন। তার সঙ্গে সোমপাল কামি ২৬ বলে ইনিংস সর্বোচ্চ ৫৪ রানের জুটি গড়েন। তিনি ১৫ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন।

লক্ষ্যে নেমে পাওয়ার প্লের শেষ ওভারে ব্র্যান্ডন কিংকে (২২) ফেরায় নেপাল। তার ১৭ বলের ইনিংসের পর আর কোনো উইকেট হারায়নি ক্যারিবিয়ানরা। শাই হোপ ও শিমরন হেটমায়ারের ৫৯ বলে ৯১ রানের অপরাজিত জুটিতে ১৫.২ ওভারে জিতে যায় তারা। ৪৪ বলে ৫ চার ও ৩ ছয়ে ৬১ রানে অপরাজিত ছিলেন হোপ। হেটমায়ার খেলছিলেন ৪৬ রানে।

এই জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান মজবুত করার পাশাপাশি ৬ পয়েন্ট নিয়ে পরের ধাপে খেলা নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওমানের পর টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে বিদায় নিয়েছে নেপাল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!