1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোট শেষে জীবিকার তাগিদে নগরে ফিরছেন মানুষজন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ভোট শেষে জীবিকার তাগিদে নগরে ফিরছেন মানুষজন

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে তিনদিনের সরকারি ছুটিতে ঢাকা ছেড়েছিলেন লাখো মানুষ। আজ সে ছুটি শেষ হয়েছে, খুলেছে অফিস আদালত। ফলে জীবিকার টানে নগরীতে ফিরতে শুরু করেছেন ঘরেফেরা মানুষেরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সরেজমিনে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, দূরপাল্লার বাস একে একে যাত্রীবোঝাই হয়ে ফিরছে। ফেরিঘাটে কিছুটা বিলম্ব ঘটলেও মোটামুটি সব বাসই নির্ধারিত সময়ের আশেপাশেই ঢাকায় ফিরে আসছে।

কথা হয় ঝিনাইদহ থেকে আগত যাত্রী মো. মোস্তাকের সঙ্গে। তিনি বলেন, ছুটি শুরু হওয়ার আগের দিন রাতে বাড়ি ফিরেছিলাম। ভোট দিলাম, ছুটিও কাটালাম। আজ থেকে অফিস শুরু, তাই ফিরে এসেছি।

মাগুরা থেকে আগত যাত্রী আরিফ বলেন, ভোট দেওয়ার জন্য বাড়িতে গিয়েছিলাম। ছুটি শেষে আজ ঢাকায় ফিরছি। পথে তেমন কোনো ভোগান্তি হয়নি।

বরিশাল থেকে আগত যাত্রী জাকির হোসেন বলেন, যাওয়ার দিন ভোগান্তি হলেও আসতে পেরেছি সহজেই। এবারের ছুটি, ছুটি মিলে সার্বিক অভিজ্ঞতাটা বেশ ভালো।পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঢাকামুখী প্রত্যেকটা বাসই ফিরছে যাত্রীবোঝাই হয়ে। যদিও সে তুলনায় ঢাকা ছাড়ছে অনেক কম।

ঢাকা কুষ্টিয়াগামী শুভ বসুন্ধরা পরিবহনের কাউন্টার ম্যানেজার অর্জুন বলেন, সকাল থেকেই প্রতিটা বাস যাত্রী ভরে ফিরছে, সারাদিনই ফিরবে। তবে আজ বাড়িফেরা যাত্রীর সংখ্যা তুলনামূলক অনেকটাই কম।

সাকুরা পরিবহনের কাউন্টার ম্যানেজার আলামিন বলেন, সকাল থেকে আমাদের ছয়টা বাস যাত্রী নিয়ে ফিরছে। মহাসড়কে তেমন জ্যাম নেই। ফলে যাত্রীরা স্বস্তিতেই ফিরতে পারছেন।

ঈগল পরিবহনের কাউন্টার কর্মী ইলিয়াস বলেন, আজ অনেকেই ঢাকা ফিরছে, তবে আগামীকাল এ পরিমাণ আরো বাড়বে। কারণ কাল থেকে পুরোদমে অফিস চালু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!