1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোট দিয়ে ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে জখম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভোট দিয়ে ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলায় ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আলী আহম্মদ ফরাজী নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ফরাজী ওই উপজেলার বড়বগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে ঘটেছে এ ঘটনা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে উপজেলার ১৮০ নং কাজির খাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে ফিরছিলেন ফরাজী; এ সময় পাজরাভাঙ্গা নামক এলাকায় তিনি এলে হামলার শিকার হন।

পরে খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় কয়েকজন মিলে দেশীয় অস্ত্র দিয়ে ফরাজীর ওপর হামলা চালায়; গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আলী আহম্মদ ফরাজীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়; এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুই পক্ষের পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এর আগেও তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এছাড়াও দুই পক্ষের বিরুদ্ধেই মামলা আছে। এ ঘটনায় ভোট সংশ্লিষ্ট বা রাজনৈতিক কোনো বিষয় নেই।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!