1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখলেন তারেক রহমান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখলেন তারেক রহমান

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তাকে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ে করতেও দেখা যায়।

এর আগে সকালে তিনি রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদান শেষে তিনি তার নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরতে বের হন।

প্রথমে তিনি মহাখালী এলাকার একটি কেন্দ্র ঘুরে দেখেন। এরপর পর্যায়ক্রমে সাততলা বস্তি, করাইল বস্তি, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, মিরপুর ডিওএইচএস, মিরপুর-১৪, ভাষানটেক, মিরপুর-১০, টেকনিক্যাল এলাকা, ধানমন্ডি-২৭ ও ধানমন্ডি-৩২ এবং কারওয়ান বাজার হয়ে গুলশান এলাকার কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তারেক রহমান কর্তব্যরত পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলেন এবং ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি তিনি উপস্থিত সাধারণ ভোটারদের সঙ্গেও কুশল বিনিময় করেন। হঠাৎ তাকে কাছে পেয়ে অনেক ভোটার আবেগাপ্লুত হয়ে পড়েন এবং অনেককে তার সঙ্গে ছবি তুলতেও দেখা যায়।

ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে তারেক রহমান অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!