1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিয়ের সাজে ভোট দিলেন যুবক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিয়ের সাজে ভোট দিলেন যুবক

প্রতিনিধি

নীলফামারীতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটার। এদিকে জেলার সৈয়দপুরে বর সেজে ভোট দিয়েছেন সামিউল ইসলাম (৩২) নামে এক যুবক।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন। সামিউল নিয়ামতপুর সরকার পাড়া এলাকার বাসিন্দা।

সামিউল ইসলাম বলেন, আজকে পারিবারিক ভাবে আমার বিয়ের আয়োজন করা হয়েছে। আমি আজকের দিনটি স্মরণীয় করে রাখতে বিয়ের সাজে ভোট দিতে এসেছি। সেইসঙ্গে আমি তরুণ সমাজকে সঠিক যোগ্য লোককে ভোট দেওয়ার আহ্বান জানাই।

স্থানীয় বাসিন্দা আনারুল ইসলাম বলেন, আজকে ভোট দিতে এসে দেখি বিয়ের সাজে একজন এসেছে সেটি অবাক হওয়ার বিষয়। তিনি এভাবে এসে ভোটের গুরুত্ব বুঝিয়েছেন।

উল্লেখ্য, জেলায় চারটি সংসদীয় আসনে মোট ১৫ লাখ ৮০ হাজার ৩০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এদের মধ্যে ৭ লাখ ৮৭ হাজার ২৮৯ নারী ও ৭ লাখ ৯৩ হাজার ৭ জন এবং তৃতীয় লিঙ্গের ১০ জন। ‎চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৭ জন প্রার্থী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!