1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘২২ বছর বিদেশে ছিলাম, ৫৬ বছরে বয়সে এবার জীবনের প্রথম ভোট দিলাম’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘২২ বছর বিদেশে ছিলাম, ৫৬ বছরে বয়সে এবার জীবনের প্রথম ভোট দিলাম’

প্রতিনিধি

‘আমি ২২-২৩ বছর বিদেশে ছিলাম, একবারও ভোট দিতে পারিনি। ৫৭ বছর বয়সে এবার জীবনের প্রথম ভোট দিলাম। এবার নির্বাচনী পরিবেশ খুবই ভালো। এখানে যারা দায়িত্বে আছেন তারা খুব সুন্দর করে আমাদের সহযোগিতা করছে।’বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চট্টগ্রাম-৯ আসনে আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে ভোট দিতে এসে এসব বলছিলেন প্রবাসী রবিউল হোসেন চৌধুরী। তিনি চট্টগ্রাম-৯ আসনের জামাল খান ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

রবিউল হোসেন বলেন, যেসব রাজনৈতিক দল নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো যেন বাস্তবায়ন করে। অনেকে বিভিন্ন কার্ড, স্বাস্থ্যসেবা ইত্যাদি বিষয়গুলোর কথা বলেছেন। এগুলো করলে মানুষের অনেক উপকার হবে।

চট্টগ্রাম-৯ আসনের ভোটার জুরু (৩২) পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী। ভোট দেওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, বিগত ১৭ বছর পর আজকে দ্বিতীয়বারের মতো ভোট দিলাম। এর আগে যতবারই ভোট দিতে এসেছে, ততবারই ফেরত যেতে হয়েছে ভোট দিতে পারিনি। ২০২৬ সালে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারছি, খুব ভালো লাগছে।

নির্বাচনের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, এখন পরিবর্তনের কারণে নির্বাচনের পরিবেশ অনেক ভালো। আমরা প্রত্যাশা করি এটা বজায় থাকবে।

কোতোয়ালি, চান্দগাঁও, ডবলমুরিং এলাকা নিয়ে চট্টগ্রাম-৯ আসন গঠিত। এই আসনে মোট ভোটার ৪ লাখ ১৬ হাজার ৩৬৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ৯০৬ এবং নারী ভোটার ২ লাখ ২ হাজার ৪৪৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন।

চট্টগ্রাম-৯ আসনে নির্বাচন করছেন ৯ জন প্রার্থী। তারা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মোহাম্মদ আবু সুফিয়ান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. এ কে এম ফজলুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের আবদুল মোমেন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আব্দুস শুক্কুর, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে মুহাম্মদ ওয়াহেদ মোরাদ, নাগরিক ঐক্য থেকে মো. নূরল আবছার মজুমদার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল থেকে মো. শফি উদ্দিন কবির, জনতার দল থেকে মো. হায়দার আলী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে মোহাম্মদ নউম উদ্দিন, গণসংহতি আন্দোলন থেকে সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ নির্বাচন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!