1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কারচুপি ও প্রভাব বিস্তারের চেষ্টা, সালথায় বিএনপির সমর্থকসহ আটক ৩ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

কারচুপি ও প্রভাব বিস্তারের চেষ্টা, সালথায় বিএনপির সমর্থকসহ আটক ৩

প্রতিনিধি

ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের ভোটগ্রহণে প্রভাব বিস্তার ও কারচুপির চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সালথা উপজেলার ইউসুফদিয়া, নারানদিয়া ও জয়ঝাপ ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— কালাম মিয়া, আমজাদ হোসেন ও মো. রবিউল মিয়া। তাদের মধ্যে কালাম মিয়া গট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং রবিউল মিয়াও বিএনপির সমর্থক হিসেবে পরিচিত।

আটক আমজাদ হোসেন ১১ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের ‘রিকশা’ প্রতীকের সমর্থক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই তিন ব্যক্তি নির্দিষ্ট কয়েকটি কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন এবং সাধারণ ভোটারদের ভোটদানে বাধা দিচ্ছিলেন। এমন অভিযোগ পাওয়ার পর দায়িত্বরত সেনাসদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে কেন্দ্রগুলো থেকে তাদের আটক করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটরা আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন। নির্বাচনে যেকোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা দমনে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।’

উল্লেখ্য, ফরিদপুর-২ আসনে শুরু থেকেই নির্বাচনী উত্তাপ বিরাজ করছে। এখানে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম এবং রিকশা প্রতীকে লড়ছেন আল্লামা শাহ আকরাম আলী। প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনার মাঝেই ভোটগ্রহণ চলছে।

নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে ফরিদপুরে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, র‍্যাব ও পুলিশ সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!