1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমরা টেস্ট খেলতে নেমেছি, খেলায় থাকবেন : নাসীরুদ্দীন পাটোয়ারী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

আমরা টেস্ট খেলতে নেমেছি, খেলায় থাকবেন : নাসীরুদ্দীন পাটোয়ারী

প্রতিনিধি

ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দিন পাটোয়ারী বলেছেন, আমরা টেস্ট খেলতে নেমেছি। খেলায় থাকবেন। ভয় পাবেন না।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মির্জা আব্বাস ডিগ্রি কলেজ ভোট কেন্দ্র পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা প্রচুর মার খেয়েছি। আমরা সতর্ক করে দিচ্ছি, আমরা এবার মার খেলে কিন্তু পাল্টা মার দেব। ভোটকেন্দ্রে শাপলা কলির বেশি সিল পড়াতে অনেকেই ভয় পাচ্ছে। তাদের উদ্দেশে, বলছি আপনারা ভয় পাবেন না। ৯০ মিনিট খেলায় থাকুন। আমরা টেস্ট খেলতে নেমেছি। খেলায় থাকবেন।

‘ভয় পাবেন না; মাথায় হাত দেবেন না। এই খেলায় শাপলা কলির জয় হবে, ইনশাআল্লাহ…’, বলেন নাসীরুদ্দিন পাটোয়ারী।ফল যাই আসুক মেনে নেবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যদি সুষ্ঠু নির্বাচন হয় আমাদের তো মেনে নিতেই হবে।

নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, ভোটারদের অনেকেই বলছে ভাই জানের ভয়ে স্লিপ নিয়ে আসছি। কিন্তু অন্তরে শাপলা কলিই আছে।

তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি লাঙল আর ধান মিলেমিশে একাকার হয়ে গেছে। লাঙল এখন ধানের পক্ষে কাজ করে। লাঙলের পেছনে আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের পেছনে আছে ভারত। বুঝছেন তো খেলা? আমরা সব জায়গায় গিয়ে খোঁজ পাচ্ছি আওয়ামী লীগ এবং ধান মিলেমিশে একাকার হয়ে গেছে।

পাটোয়ারী বলেন, অনেকেই বলতেছে ভাই জানের ভয়ে স্লিপ নিয়ে আসছি। অন্তরে শাপলা কলিই আছে। শাপলা কলিতেই সিল দিয়ে আসছি। ইনশাল্লাহ ঢাকা-৮ আসনে শাপলা কলির ভূমিধস বিজয় হবে। এই বিজয় নাসীরুদ্দীন পাটোয়ারীর নয়। এই বিজয় শহীদ ওসমান হাদির।

তিনি বলেন, যারা সন্ত্রাস চাঁদাবাজ করে তাদের হাত আমরা প্রশাসন দিয়ে গুঁড়ো করব। জালিমদেরকে আমরা বাংলার জমি থেকে উচ্ছেদ করব। এখানে মজলুমরা যে নির্যাতিত এবং নিপীড়িত তাদের অধিকার প্রতিষ্ঠা হবে। কে স্থায়ী কমিটির সদস্য আর কার নামে কি এসব আমরা ভয় পাই না, আমাদের কাছে মুখ্য বিষয় জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!