ইপেপার / প্রিন্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে ভোট দিয়েছেন তার সহধর্মিনী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের দ্বিতীয় তলার একটি বুথে ভোট দেন তারেক রহমান। একই কেন্দ্রে ভোট দেন তার স্ত্রী ও মেয়ে।
ভোট দেওয়ার পর স্ত্রী ও মেয়েকে নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তারেক রহমান। পোস্ট করা ছবিতে দেখা যায়, ভোট দেওয়ার পর তাদের তিনজনের হাতের আঙুলে অমোচনীয় কালি চিহ্ন রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি তিনি বগুড়া-৬ আসনেও প্রার্থী হয়েছেন।
সারাদেশে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।