1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোটারদের নাগরিকত্বের প্রদর্শন বাধ্যতামূলক করছে যুক্তরাষ্ট্র - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভোটারদের নাগরিকত্বের প্রদর্শন বাধ্যতামূলক করছে যুক্তরাষ্ট্র

প্রতিনিধি

পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণের সময় ভোটারদের নাগরিকত্বের প্রমাণ সংক্রান্ত নথির প্রদর্শন বাধ্যতামূলক করতে বিল পাস হয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদ। বিলটি প্রস্তুত করেছে এ কক্ষের সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকান পার্টি।

গতকাল বুধবার ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ নামের সেই বিলটি প্রতিনিধি পরিষদে ভোটাভুটির জন্য উত্থাপনের পর সেটির পক্ষে ভোট দিয়েছেন ২১৮ জন জনপ্রতিনিধি এবং বিপক্ষে ভোট দিয়েছেন ২১৩ জন জনপ্রতিনিধি।

যুক্তরাষ্ট্রের শাসনতান্ত্রিক বিধি অনুসারে, হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাসের পর এবার বিলটি যাবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। সিনেটে যদি পাস হয়— তাহলে বিলটি যাবে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে। সেখানে প্রেসিডেন্ট স্বাক্ষরের পরে আইন হিসেবে দেশজুড়ে কার্যকর হবে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’।

আগামী নভেম্বরে কংগ্রেসের দুই কক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটের মধ্যবর্তী নির্বাচন হবে। সেই নির্বাচনের আগেই ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ আইন হিসেবে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বিলটি পাসের পর রিপাবলিকান পার্টির এমপিরা একে স্বাগত জানিয়েছেন। আর বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপিরা বিলের সমালোচনা করে বলেছেন, এই আইন পাস হলে মার্কিন ভোটারদের ওপর অপ্রয়োজনীয় চাপ বাড়বে এবং পুরো পার্লামেন্ট নির্বাচন প্রক্রিয়া ডোনাল্ড ট্রাম্পের কুক্ষিগত হবে।

সেভ আমেরিকা অ্যাক্ট’ নামের এই বিলটি আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের প্রতিফলন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকালে একাধিকবার ট্রাম্প অভিযোগ করেছিলেন যে যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যক মানুষ অবৈধভাবে ভোট দেয়।

বিলটি পাসের পর এক প্রতিক্রিয়ায় হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মাইক জনসন সাংবাদিকদের বলেছেন, “এটি একটি কাণ্ডজ্ঞানমূলক আইন এবং এর একমাত্র উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের রাজনীতির ব্যাপারে মার্কিন নাগরিকদের সিদ্ধান্ত নেওয়ার অধিকারকে নিশ্চিত করা।”

অন্যদিকে প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক দলের এমপি, প্রতিনিধি পরিষদের নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত পার্লামেন্টারি কমিটির সদস্য এবং অন্যতম শীর্ষ ডেমোক্র্যাট নেতা জোয়ে মরেল বলেছেন, “রিপাবলিকান পার্টি আগামী নভেম্বরের নির্বাচনে জয়ী হতে চায় এবং এ উদ্দেশেই এ বিলটি পাস করা হয়েছে। রিপাবলিকানরা চায়, সাধারণ মার্কিন ভোটারদের জন্য ভোটদান জটিল হোক এবং নির্বাচনের পুরো নিয়ন্ত্রণ ওয়াশিংটনের রিপাবলিকানদের পক্ষে থাকুক।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!