1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাঠের বাইরে ম্যাককালামের ‘ওয়াকিটকি বিতর্ক’, ব্যাখ্যা দিলেন বাটলার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মাঠের বাইরে ম্যাককালামের ‘ওয়াকিটকি বিতর্ক’, ব্যাখ্যা দিলেন বাটলার

প্রতিনিধি

মাঠের বাইরে থেকে ক্রিকেটীয় সিদ্ধান্ত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কোচরা। আড়ালের সেসব কৌশল ও সৃজনশীল পদক্ষেপ দলের অভ্যন্তরেই সীমাবদ্ধ, সেভাবে সামনে আসত না। কিন্তু বর্তমানে কিছু কিছু কৌশল নজর এড়ায় না ক্যামেরা থেকে শুরু করে ক্রিকেটসংশ্লিষ্টদের। যেমন সম্প্রতি একটি ম্যাচে ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালামকে ড্রেসিংরুমে ওয়াকিটকি হাতে কথা বলতে দেখা গিয়েছিল। বিতর্কের মাঝে বিষয়টির ব্যাখ্যা দিলেন সাবেক ইংলিশ অধিনায়ক জস বাটলার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। টানটান উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন ইংলিশদের প্রায় হারিয়েই বসেছিল এশিয়ান দেশটি। ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় নেপাল ১৮০ রানে থেমে হতাশা নিয়ে ফেরে। তবে কাঁপিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। সেদিন ড্রেসিংরুম থেকে ওয়াকিটকির মাধ্যমে ম্যাককালামকে বার্তা পাঠাতে দেখা যায়। পরে সেই বার্তা ফিল্ডিংরত ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুকের কাছে পৌঁছানো হয় সীমানার কাছে ডাগআউটের পাশে দাঁড়িয়ে।

সাধারণত ক্রিকেটারদের বার্তা পাঠানোর জন্য কোচরা সীমানার পাশে দাঁড়িয়ে কিংবা পানি-পানের বিরতির সময় মাঠে নেমে যেতে দেখা যায়। আবার স্কোয়াডে থাকা অন্য ক্রিকেটারদের মাধ্যমেও খাবার কিংবা অন্য কোনো প্রয়োজনীয় বস্তু পৌঁছে দি গিয়ে বার্তা দেওয়ার রীতি আছে। কিন্তু ম্যাককালামের ওয়াকিটকি ব্যবহার কিছুটা কৌতুহল তৈরি করেছে, চলছে বিতর্কও। অবশ্য এর আগেও সাবেক এই নিউজিল্যান্ড তারকাকে ড্রেসিংরুমে ওয়াকিটকি ব্যবহার করতে দেখা গিয়েছিল। বিতর্কের মাঝে এর ব্যাখ্যা এসেছে ইংলিশ তারকা বাটলারের কাছ থেকে।

এই উইকেটরক্ষক জানিয়েছেন, ‘অল্প সময়ের জন্য মূলত ওয়াকিটকি ব্যবহার করা হয়েছে। তিনি (ম্যাককালাম) বেঞ্চে থাকা ব্যক্তিদের কিছু বার্তা পাঠিয়েছেন, যা তিনি মাঠের বাইরে থেকে দেখে ভেবেছেন সেসব তথ্য হ্যারি এবং বোলারদের কাজে লাগতে পারে। এটি আমাদের পারস্পরিক যোগাযোগেরই একটি দৃষ্টান্ত। সবসময়ই আমাদের মাঝে খুব ভালো যোগাযোগ ছিল। বাজ (ম্যাককালামের ডাক নাম) পা ওপরে তুলে সানগ্লাস পরে বসে থাকতে পারেন এবং খুব স্বাচ্ছন্দ্যে থাকেন। কিন্তু যত কোচের সঙ্গে আমি কাজ করেছি, তাদের মতো তিনিও ততটাই ক্ষুরধার। কোনো কিছু মিস করেন না তিনি।’

এরপর আইপিএল–সহ অন্য খেলার উদাহরণ টেনে বাটলার বলেন, ‘আমি আইপিএলে গুজরাটে (টাইটান্স) খেলেছি, (দলটির কোচ) আশিস নেহরা সীমানা দড়ির কাছে খুব সক্রিয় থাকেন। ক্রিকেট এমন এক ধরনের খেলা, যেখানে (এক্ষেত্রে) আমরা এখনও কিছুটা পিছিয়ে আছি। আপনি অন্যান্য খেলার দিকে তাকান, যেমন– রাগবি, এরকম সব খেলাতেই ম্যানেজার ও কোচরা ম্যাচের সময় বার্তা দেয়। হয়তো আগামীতে ক্রিকেটেও এটা আরও বেশি করে আসবে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!