1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘বাংলাদেশের তো শাস্তি পাওয়ার কোনো কথাই ছিল না’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘বাংলাদেশের তো শাস্তি পাওয়ার কোনো কথাই ছিল না’

প্রতিনিধি

আইসিসির সঙ্গে আলোচনা এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কার অনুরোধে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাদের নেওয়া এই সিদ্ধান্তের কারণেই বড় ধরণের শাস্তি থেকে বেঁচেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে ২০২৮ থেকে ২০৩১ সালের আগে বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

কিন্তু ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার বলছেন ভিন্ন কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার কারণে বাংলাদেশের শাস্তি পাওয়ার কোনো কথাই নাকি ছিল না। সম্প্রতি নিজের ইউটিউবে চ্যানেলে এ কথা জানান তিনি।

আকাশ চোপড়া বলেন, ‘‘আইসিসি বলছে বাংলাদেশের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। সত্যি বলতে আইসিসি কখনই বাংলাদেশকে নিষেধাজ্ঞায় ফেলতো না। কারণ বাংলাদেশ খেলতে চায়নি। আর আইসিসিও বিশ্বকাপ থেকে তাদের বের করে দিয়েছে। এই আলোচনা তো এখানেই শেষ।’’

তিনি আরও বলেন, ‘‘আগামী ১৫ ফেব্রুয়ারির জন্যই ভারত-পাকিস্তান ম্যাচ নির্ধারিত ছিল। এখনও সেই ম্যাচ একই তারিখেই আছে। বাংলাদেশ বাদ পড়েছিল, এখনও বাংলাদেশ বাদই আছে।’’

এদিকে মুস্তাফিজুর রহমানের ইস্যু টেনে আকাশ চোপড়া বলেন, ‘‘মুস্তাফিজের আইপিএল খেলার কথা ছিল না। এখনও তার আইপিএল খেলার সুযোগ হচ্ছে না। তাহলে এই সময়ের মধ্যে কী পরিবর্তন হলো? সত্যি বলতে আমি কিছুই বুঝতে পারছি না।’’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!