1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুখ বন্ধ করে যেন ভোট কাস্ট না হয় : নায়াব ইউসুফ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মুখ বন্ধ করে যেন ভোট কাস্ট না হয় : নায়াব ইউসুফ

প্রতিনিধি

নারী ভোটারদের মুখ খুলে ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইবনে ইউসুফ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের কমলাপুর মহল্লায় অবস্থিত ময়েজ মঞ্জিলের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, কিছু কেন্দ্র আছে, অনেক সময় শুনেছি আর কী। গত কয়েকদিন ধরেই শুনছি। কত কোটি, কত লাখ বোরকা পরিহিত ব্যক্তি যাবেন। সেটার ব্যাপারে আমি মনে করি প্রশাসনেরও দেখা উচিত, মুখ বন্ধ করে বা এমনভাবে যেন ভোটটা কাস্ট (গ্রহণ) না হয়।

নায়াব ইউসুফ বলেন, ফরিদপুরে নির্বাচনের পরিবেশ শুরু থেকেই বেশ ভালো রয়েছে। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যাপারে বেশ কিছু ছোট ছোট অভিযোগ থাকলেও আমরা অভিযোগ দিইনি। সব মিলিয়ে আমাদের এখন পর্যন্ত সকল কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শুরু থেকেই বাংলাদেশের অন্য যেকোনো জায়গার থেকে আমাদের এই আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত আছে। আমরা খুবই আশাবাদী। অনেকে যারা বিদেশ থেকে পোস্টাল ব্যালটে আমাদের ভোট দিয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন তারা ধানের শীষে ভোট দিয়েছেন।

তিনি বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চেয়েছে। তাদের এই আচরণ আমরা দুরভিসন্ধিমূলক মনে করছি। এসব করে তারা যেন কোনোভাবেই কোনো অন্যায্য সুবিধা না নিতে পারে, এজন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।

নায়াব ইউসুফ বলেন, ওই দলটি বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদেরকে জান্নাতের লোভ দেখিয়েছে। আপনারা জানেন স্বভাবগতভাবেই নারীরা দুর্বল প্রকৃতির হয়। এজন্য কিছু নারী ভোটার তাদের ওইসব চটকদার কথায় বিভ্রান্তও হতে পারে।

কোনো দলের নাম না বলে তিনি বলেন, তারা ধর্মকে নিয়ে অপকৌশল, অপচেষ্টা চালিয়েছে। এটা আসলে খুব দুঃখজনক। তবে নিজের প্রতি আমার বিশ্বাস আছে। আমি বিপুল পরিমাণ ভোটে জয়ী হব।

সংবাদ সম্মেলনে নায়াব ইউসুফের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য একে কিবরিয়া স্বপন, চৌধুরী ফারিয়ান ইউসুফ ও গোলাম রব্বানী ভূইয়া উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!