1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১৮১৮ টাকার কিস্তিতে দুই রাতের কক্সবাজার প্যাকেজ নভোএয়ারের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

১৮১৮ টাকার কিস্তিতে দুই রাতের কক্সবাজার প্যাকেজ নভোএয়ারের

প্রতিনিধি

মাত্র ১৮১৮ টাকার মাসিক কিস্তিতে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজের অফার ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এই অফারটি ১৫ই মার্চ পর্যন্ত চলবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, অফারটি উপভোগ করতে ভ্রমণকারীদের ন্যূনতম দুই জনের জন্য প্যাকেজটি ক্রয় করতে হবে। এই প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকিট, সব ধরনের ট্যাক্সসহ, সি প্যালেস হোটেলে থাকা, কক্সবাজার এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসা ও সেহরি অথবা ইফতার সুবিধা থাকবে।

ছয় মাসের কিস্তি পরিশোধে কোনো ধরনের অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে না। নভোএয়ার এজন্য দেশের শীর্ষ ২৪ ব্যাংকের সাথে চুক্তি করেছে। এই সব ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই প্যাকেজ ক্রয় করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভ্রমণপিপাসুরা এই প্যাকেজের আওতায় কক্সবাজারের জনপ্রিয় ১৫টি হোটেলের মধ্যে পছন্দানুযায়ী যেকোনো একটি হোটেলে থাকতে পারবেন, হোটেল রুম অনুযায়ী প্যাকেজের মূল্য বৃদ্ধি পাবে।

হোটেল গুলোর মধ্যে রয়েছে– হোটেল সি প্যালেস, উইনডি টেরেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল, হোটেল কল্লোল, নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট , বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল , বেস্ট ওয়েস্টার্ন বে হিল, হোটেল কক্স টু ডে , লং বিচ হোটেল , ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট , গ্রীন নেচার রিসোর্ট এন্ড সুইট , সীগাল হোটেল, রামাদা হোটেল, ডেরা রিসোর্ট এন্ড স্পা এবং সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা।যাত্রীরা নভোএয়ার এর ফ্রীকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’ সদস্য হলে প্রতি ভ্রমণে পয়েন্ট পাবেন এবং নির্দিষ্ট পয়েন্ট অর্জনের মাধ্যমে কমপ্লিমেন্টরী টিকিট পাবেন। পাশাপাশি, স্মাইলস সদস্যরা বিভিন্ন অংশগ্রহণকারী ব্র্যান্ডের আউটলেট থেকে বিশেষ সুবিধা ও ছাড় পাবেন। নভোএয়ারের ওয়েবসাইটে নির্ধারিত ফর্ম পূরণের মাধ্যমে যে কোনো সম্মানিত যাত্রী সহজেই স্মাইলস সদস্য হতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!