1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নীলফামারীতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলার অভিযোগ, আহত ৫ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নীলফামারীতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলার অভিযোগ, আহত ৫

প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিকের নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে শহরের নতুন বাবুপাড়া এলাকার নির্বাচনী কার্যালয়ে এঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে জাতীয় পার্টির নির্বাচনী কার্যালয়ে আলোচনা সভা শেষ করে নেতাকর্মীরা বাড়ির উদ্দেশ্য বের হয়। এসময়ে কয়েকজন লোক এসে কার্যালয়ের সামনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ তুলে তাদের মারধর শুরু করেন। এ সময়ে সেখানে থাকা একটি মাইক্রোবাস ভাঙচুর করে ৫ জন গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচন সমন্বয়ক গ্রেনেট বাবু বলেন, গতকাল রাতে আমরা সৈয়দপুরে নির্বাচনী কার্যালয়ে গিয়েছিলাম সেখানে মব সৃষ্টি করা হয়েছে। আমরা যাওয়া মাত্র কিছু বুঝে উঠার আগে আমাদের টাকা পয়সা মোবাইল সবকিছু পকেট থেকে নিয়ে নেয়। পরে আমাদের মারধর করা হয় আমাদের মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এ বিষয়ে প্রশাসনের সহায়তা চাই।

জাতীয় পার্টির প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, গতকাল রাতে আমি একটা মিলাদ মাহফিলে ছিলাম কার্যালয়ে আমার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে জামায়াত সমর্থিত কিছু লোক এসে ভোটারদের টাকা দেওয়া হচ্ছে বলে চিৎকার করে কার্যালয়ে হামলা ভাঙচুর করে। এ সময়ে আমার ৫ জন নেতাকর্মীকে মারধর করা হয় তারা গুরুতর আহত হয়েছে। এ বিষয়ে প্রশাসনের সহায়তা চাই, এ ঘটনায় থানা একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বাবু পাড়া এলাকায় কিছু লোকজন জাতীয় পার্টির অফিসে টাকার বস্তা আছে বলে মব সৃষ্টি করে। সেখানে ভাঙচুর করে তবে পুলিশ সেনাবাহিনী তল্লাশি চালিয়ে কিছু পায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ হয়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!