1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাধ্যমিকের শিখন ঘাটতি চরমে, ৯ম শ্রেণিতে বিভাগ বিভাজন বাদের প্রস্তাব - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

মাধ্যমিকের শিখন ঘাটতি চরমে, ৯ম শ্রেণিতে বিভাগ বিভাজন বাদের প্রস্তাব

প্রতিনিধি

দেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের সুপারিশ করেছে সরকার গঠিত কনসালটেশন কমিটি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত খসড়া প্রতিবেদনে নবম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—এই তিন বিভাগে বিভাজনের প্রস্তাব তুলে ধরে দশম শ্রেণি পর্যন্ত একটিই সমন্বিত পাঠ্যক্রম চালুর সুপারিশ করা হয়েছে। একাদশ শ্রেণি থেকে এই বিভাজন শুরু হওয়া বাঞ্ছনীয় বলেও উল্লেখ করা হয়েছে।

খসড়া সুপারিশে বলা হয়েছে, মাধ্যমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কমিটি ঢাকা, রাজশাহী, যশোর ও বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চল পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ৪৪টি কর্মশালার মাধ্যমে পর্যবেক্ষণ করেছে।

প্রতিবেদনে দেখা গেছে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বাংলা, ইংরেজি ও গণিতের মতো মৌলিক বিষয়ে শিখন ঘাটতি ভয়াবহ। কমিটির নেওয়া এক বিশেষ অভীক্ষায় দেখা গেছে, গণিতে শহর অঞ্চলের ৬১.৯০ শতাংশ এবং গ্রাম অঞ্চলের ৭৪.৪০ শতাংশ শিক্ষার্থী ৩৩ শতাংশের নিচে নম্বর পেয়েছে।

কমিটি বিদ্যমান মুখস্থনির্ভর পাবলিক পরীক্ষা ব্যবস্থার পরিবর্তে দক্ষতাভিত্তিক মূল্যায়নের ওপর জোর দিয়েছে। সুপারিশ অনুযায়ী, পাবলিক পরীক্ষা কেবল বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সমাজ পাঠের মতো ৫টি মূল বিষয়ে সীমাবদ্ধ রাখা উচিত। বাকি বিষয়গুলোর মূল্যায়ন হবে বিদ্যালয় পর্যায়ে ধারাবাহিক প্রক্রিয়ায়। এছাড়া, অষ্টম শ্রেণির পাবলিক পরীক্ষা এবং প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা পুনরায় চালু না করার কড়া সুপারিশ করা হয়েছে।

একইসঙ্গে মাধ্যমিক স্তরে মানসম্মত শিক্ষার প্রধান অন্তরায় হিসেবে শিক্ষক ও জনবল সংকটকে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে অবিলম্বে শূন্যপদ পূরণ এবং দুর্গম এলাকায় শিক্ষকদের জন্য বিশেষ ভাতার সুপারিশ করা হয়েছে। শিক্ষকদের বদলির ক্ষেত্রে প্রচলিত সরকারি নিয়মের বাইরে গিয়ে শিক্ষা ও শিক্ষার্থীর স্বার্থ বিবেচনায় স্বতন্ত্র নীতিমালা প্রণয়নের প্রস্তাব এসেছে। এছাড়া, মাধ্যমিক শিক্ষা প্রশাসনের মাঠ পর্যায়ের জনবল অন্তত দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে।

প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থা যেমন– এনসিটিবি, মাউশি ও এনটিআরসিএ-এর কার্যক্রমে সমন্বয়হীনতা ও সক্ষমতার ঘাটতি খুঁজে পেয়েছে। এই সংকট নিরসনে একটি স্থায়ী ‘শিক্ষা কমিশন’ গঠন এবং খণ্ডিত প্রকল্পের পরিবর্তে দীর্ঘমেয়াদি ‘সেক্টর-ওয়াইড প্ল্যান’ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এছাড়া, শিক্ষা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য পৃথক ‘বিশেষ ট্রাইব্যুনাল’ গঠনের প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশের জলবায়ুর সঙ্গে সংগতি রেখে শিক্ষাবর্ষ পুনর্নির্ধারণের একটি ব্যতিক্রমী প্রস্তাব এসেছে। এতে সেপ্টেম্বর থেকে জুন মাস পর্যন্ত শিক্ষাবর্ষ পালন এবং জুলাই-আগস্ট মাসে বার্ষিক গ্রীষ্মকালীন ছুটি দেওয়ার কথা বলা হয়েছে।

কমিটির আহ্বায়ক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমদ বলেন, মাধ্যমিক শিক্ষা কেবল পাঠ্যজ্ঞান অর্জনের ক্ষেত্র নয়, এটি কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশের সংবেদনশীল সময়। তাই এই স্তরে বৈষম্য নিরসন ও শিক্ষার মানোন্নয়ন অপরিহার্য।

সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কনসালটেশন কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শাহেদা ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব মোর্শেদ, সাংবাদিক মো. মুসা মিয়া, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুর রহমান এবং আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ. কে. এম. মোস্তফা কামাল।

কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক অধিশাখার যুগ্মসচিব তরফদার মো. আক্তার জামীল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!