1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ন্যায্য ভাড়ার দাবি, দুই ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ন্যায্য ভাড়ার দাবি, দুই ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা

প্রতিনিধি

পুলিশের আশ্বাসে দুুই ঘণ্টা পরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ছাড়লেন ন্যায্য ভাড়ার দাবিতে আন্দোলনরত যাত্রীরা। তবে যানচলাচল শুরু হলেও সড়কে যানবাহনের ধীরগতি দেখা দিয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নবীনগর-চন্দ্রা সড়ক থেকে যাত্রীরা সরে গেলে যানচলাচল শুরু হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, সোমবার সন্ধ্যায় থেকে পোশাক শ্রমিকরা কারখানার ছুটি পেয়ে ভোটের জন্য বাড়ি ফিরতে শুরু করেছে। সেই সুযোগে গণপরিবহনগুলোতে দ্বিগুণ, তিনগুণ ভাড়া বেশি দাবি করে যাত্রীদের জিম্মি করছে। তাই ন্যায্য ভাড়ার দাবিতে সড়কে অবরোধ করা হয়েছিল বলে জানায়।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান ঢাকা পোস্টকে বলেন, সকাল ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় ন্যায্য ভাড়ার দাবিতে পোশাক শ্রমিক ও যাত্রীরা আন্দোলন শুরু করে। পরে সকাল ১০টার দিকে যাত্রীদের বুঝিয়ে রাস্তায় যানচলাচল শুরু করা হয়েছে। যাত্রীদের দাবি অনুযায়ী ন্যায্য ভাড়া নিশ্চিতের লক্ষ্যে পুলিশ কাজ করছে। তবে কোথাও কোথাও গাড়ির ধীরগতি রয়েছে। সেজন্য পুলিশ সেনাবাহিনী বিভিন্ন পয়েন্টে কাজ করে যাচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!