1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শামা ওবায়েদের নির্বাচনী সভায় অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

শামা ওবায়েদের নির্বাচনী সভায় অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

প্রতিনিধি

বিএনপি প্রার্থী শামা ওবায়েদের শেষ নির্বাচনী সভায় অসুস্থ হয়ে মারা গেছেন সিদ্দিক মাতুব্বর (৬৮) নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সালথা মডেল মাধ্যমিক সরকারি স্কুল মাঠে সভায় অসুস্থ হয়ে পড়েন। সালথা দমকল বাহিনীর একটি দল বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুজ্জামান জানান, মৃত সিদ্দিক মাতুব্বর সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত খালেক মাতুব্বরের ছেলে। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

সিদ্দিক মাতুব্বর ২০১৬ সালে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সহকারী শিক্ষক হিসেবে অবসরে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গতকাল সোমবার নির্বাচনী সভায় যোগ দিতে এসে এক ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেছেন।

প্রসঙ্গত, ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে ফরিদপুর-২ সংসদীয় আসন গঠিত। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। গতকাল সোমবার সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শামার শেষ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় যোগ দিতে এসে অসুস্থ হয়ে পড়েন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সিদ্দিক মাতুব্বর।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!