1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নীরব সময় ভাঙলেই শাস্তি: প্রচারণায় জেল-জরিমানা, বাতিল হতে পারে প্রার্থিতাও - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নীরব সময় ভাঙলেই শাস্তি: প্রচারণায় জেল-জরিমানা, বাতিল হতে পারে প্রার্থিতাও

প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণের আগের ৪৮ ঘণ্টায় সব ধরনের নির্বাচনী প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সময়সীমা, যা ‘সাইলেন্ট পিরিয়ড’ বা নীরব সময় হিসেবে পরিচিত, লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে জেল-জরিমানা থেকে শুরু করে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে কমিশন।

ইসির কর্মকর্তারা জানান, ভোটাররা যেন কোনো ধরনের চাপ, প্রভাব বা বিশৃঙ্খলা ছাড়া স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন, সে লক্ষ্যেই নীরব সময়ের বিধান কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত কোনো ধরনের জনসভা, মিছিল, শোভাযাত্রা বা শোডাউন করা যাবে না। একই সঙ্গে মাইকিং বা যেকোনো শব্দযন্ত্রের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন কোনো প্রচারণা, আহ্বান বা উসকানিমূলক বক্তব্য দেওয়া যাবে না।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটের নির্ধারিত তারিখের সর্বোচ্চ তিন সপ্তাহ আগে প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারলেও, তা অবশ্যই ভোটগ্রহণ শুরুর অন্তত ৪৮ ঘণ্টা আগে শেষ করতে হবে।

আচরণবিধির ২৭ নম্বর ধারা অনুযায়ী, কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ এসব বিধি লঙ্ঘন করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড অথবা এক লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।

তবে সবচেয়ে কঠোর বিধান রয়েছে আচরণবিধির ২৮ নম্বর ধারায়। এই ধারা অনুযায়ী, কমিশনের কাছে যদি প্রতীয়মান হয় যে কোনো প্রার্থী বা তার এজেন্ট আচরণবিধি লঙ্ঘন করেছেন, তাহলে নির্বাচন কমিশন তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিতে পারে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর ৯১ই অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা সরাসরি বাতিল করার পূর্ণ ক্ষমতা কমিশনের রয়েছে।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনী মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিশেষ ভ্রাম্যমাণ টিম কাজ করছে। কমিশন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। কেবল সরাসরি মাঠে নয়, ডিজিটাল প্ল্যাটফর্মে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইসির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ৮ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোট ৪৬১টি ঘটনা শনাক্ত করেছেন। এর মধ্যে ২৫৯টি ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি একদিনেই সর্বোচ্চ ৩৩টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে, যেখানে ১৩টি মামলায় ২ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

শেষ তিন দিনের হিসাবেও কঠোর নজরদারি অব্যাহত ছিল। ইসির তথ্যমতে, ৬ ফেব্রুয়ারি ২৮টি ঘটনায় ১২টি মামলা ও ১ লাখ ৮৫ হাজার টাকা, ৭ ফেব্রুয়ারি ২৮টি ঘটনায় ৮টি মামলা ও ৪ লাখ ৪০ হাজার টাকা এবং ৮ ফেব্রুয়ারি ২২টি ঘটনায় ১০টি মামলা ও ৮৭ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রার্থী বা দল আচরণবিধি লঙ্ঘন করলে ছাড় দেওয়ার সুযোগ নেই বলেও সতর্ক করেছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!