1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এনএসআইয়ের নামে ভুয়া ‘নির্বাচন প্রটোকল’ ছড়ানো হচ্ছে: সতর্ক করল নির্বাচন কমিশন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এনএসআইয়ের নামে ভুয়া ‘নির্বাচন প্রটোকল’ ছড়ানো হচ্ছে: সতর্ক করল নির্বাচন কমিশন

প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর নামে প্রচারিত একটি কথিত ‘নির্বাচন প্রটোকল’ বা বিশেষ অফিস আদেশ সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি নিয়ে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এনএসআইয়ের নাম ব্যবহার করে নির্বাচনের ফল ঘোষণা ও নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতা সংক্রান্ত একটি তথাকথিত ‘বিশেষ প্রটোকল’ প্রচার করা হচ্ছে। ওই নথিতে নির্বাচন পরিচালনা, ফলাফল এবং বিভিন্ন বাহিনীর ভূমিকা সম্পর্কে যেসব তথ্য দেওয়া হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।

নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, এই কথিত অফিস আদেশটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য ছড়ানো হচ্ছে। বাস্তবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোনো সরাসরি প্রশাসনিক সংশ্লিষ্টতা নেই।

গুজব, অপপ্রচার এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত তথ্য দ্রুত গ্রহণ ও সমন্বয়ের জন্য নির্বাচন কমিশনে একটি ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই সেলটি আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) চালু থাকবে।

নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগ জানাতে কমিশনের নির্ধারিত কন্ট্রোল রুমের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। নম্বরগুলো হলো—
০২৫৫০০৭৪৭০, ০২৫৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪ ও ০২৫৫০০৭৫০৬।

নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার পাশাপাশি সন্দেহজনক কোনো তথ্য দেখলে তা যাচাই না করে প্রচার না করার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!