1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশকে দুর্নীতিমুক্ত করার বাস্তব অভিজ্ঞতা বিএনপির আছে: তারেক রহমান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দেশকে দুর্নীতিমুক্ত করার বাস্তব অভিজ্ঞতা বিএনপির আছে: তারেক রহমান

প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে দুর্নীতি থেকে বের করে আনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে। তিনি বলেন, ২০০১ সালে বিএনপি যখন জনগণের সমর্থনে সরকার গঠন করে, তখন বিএনপি ও বাংলাদেশের গায়ে দুর্নীতির তকমা ছিল। কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার সময় দেশকে সেই দুর্নীতির তকমা থেকে মুক্ত করতে সক্ষম হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাসাবো তরুণ সংঘ মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের সমর্থনে এ পথসভার আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, গত ১৬ বছরে দেশে যে মাত্রার দুর্নীতি হয়েছে, তা থেকে দেশকে বের করে আনতে হলে বিএনপির মতো অভিজ্ঞ দল প্রয়োজন। তিনি বলেন, বিএনপি অতীতেও প্রমাণ করেছে যে কীভাবে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হয়।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার সরকার আমলেই দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন করা হয়েছিল এবং সেটিকে শতভাগ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল। দুদককে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দুর্নীতির তদন্তে সরকারের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল না। খালেদা জিয়ার রাজনৈতিক সদিচ্ছা ও সাহসের কারণেই দুদক স্বাধীনভাবে কাজ করতে পেরেছে বলে তিনি দাবি করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, দেশ স্বাধীন হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল তা মুক্তিযোদ্ধারাই ভালো জানেন। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলার উল্লেখযোগ্য উন্নতি ঘটে। একইভাবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার চাঁদাবাজি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে এনে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছিল।

তিনি বলেন, সে সময় নারীরা নিরাপদে যাতায়াত করতে পারতেন, ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পেরেছেন। অর্থাৎ দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের শিক্ষার সুযোগ বাড়ানোর ক্ষেত্রে বিএনপির কার্যকর অভিজ্ঞতা রয়েছে।

তারেক রহমান বলেন, আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা বিএনপিরই আছে। দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে সুপরিকল্পিত কর্মসূচি প্রয়োজন, যা বিএনপির রয়েছে।

পথসভায় তিনি আরও প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকার গঠন করতে পারলে সংশ্লিষ্ট এলাকার রাস্তা-ঘাট, কালভার্ট ও হাসপাতাল নির্মাণ ও সংস্কার করা হবে। পাশাপাশি দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!