1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোট বিভাজন নয়, ঐক্যই সময়ের দাবি : ফরিদপুর-১ এ বিএনপি প্রার্থীকে সমর্থন দিলেন দোলন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ভোট বিভাজন নয়, ঐক্যই সময়ের দাবি : ফরিদপুর-১ এ বিএনপি প্রার্থীকে সমর্থন দিলেন দোলন

প্রতিনিধি

স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করা এবং স্বাধীনতাবিরোধী অপশক্তিকে প্রতিহত করার লক্ষ্যে ফরিদপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামকে আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান দোলন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী পরিচালনা অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এবং ফরিদপুর-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

দোলন তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে বিজয়ী করাই এখন প্রধান দায়িত্ব। নীতির প্রশ্নে তিনি কখনো আপস করেননি এবং ভবিষ্যতেও করবেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ইঙ্গিতপূর্ণ ভাষায় তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, যারা মুখে ইনসাফের কথা বলেন, তারাই অনেক সময় বে-ইনসাফি কাজের সঙ্গে জড়িয়ে পড়েন।

বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ভোট বিভাজন দেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে দোলন বলেন, জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করা এখন সময়ের দাবি। সে কারণেই তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম দোলনের এই সমর্থনকে স্বাগত জানিয়ে বলেন, ফরিদপুর-১ আসনের মানুষ পরিবর্তন চায়। তিনি আশা প্রকাশ করেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এই আসনে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নজরুল ইসলাম খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তির বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। দেশের মানুষ একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের অপেক্ষায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দোলনের এই সিদ্ধান্ত ফরিদপুরের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করবে এবং ধানের শীষের বিজয়কে আরও সুনিশ্চিত করবে।

এই সমর্থন ঘোষণার মধ্য দিয়ে ফরিদপুর-১ আসনে নির্বাচনী রাজনীতিতে নতুন গতি ও আলোচনার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!