1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সব ধরনের সমাবেশ নিষিদ্ধ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সব ধরনের সমাবেশ নিষিদ্ধ

প্রতিনিধি

জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ বিচারিক স্থাপনার আশপাশে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই নিষেধাজ্ঞা আগামী ৯ ফেব্রুয়ারি (সোমবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)–এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ডিএমপির ঘোষণায় যেসব এলাকা নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, সেগুলো হলো—
প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের এলাকা।

এই সব এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট কিংবা শোভাযাত্রা আয়োজন করা যাবে না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, বিভিন্ন দাবি-দাওয়া আদায় বা প্রতিবাদের নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। এ ধরনের কর্মসূচি সাধারণ মানুষের ভোগান্তি বাড়ায় এবং নগর জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!