1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১৫ ফেব্রুয়ারি বাজারে আসছে দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

১৫ ফেব্রুয়ারি বাজারে আসছে দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম

প্রতিনিধি

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিম বাজারে পাওয়া যাবে। একই সঙ্গে গ্রাহকদের জন্য ভয়েস, ডেটা ও ডিজিটাল কনটেন্টসমন্বিত ট্রিপল-প্লে প্যাকেজও চালু করা হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান, প্রাথমিকভাবে বিটিসিএলের রমনা, গুলিস্তান ও গুলশান বিক্রয়কেন্দ্র থেকে এই এমভিএনও সিম ও সংশ্লিষ্ট সেবা পাওয়া যাবে।

ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ইনশাআল্লাহ ১৫ ফেব্রুয়ারি থেকে বিটিসিএল এমভিএনও সিম এবং ভয়েস, ডেটা ও কনটেন্টভিত্তিক ট্রিপল-প্লে প্যাকেজ নির্ধারিত বিক্রয়কেন্দ্রগুলোতে পাওয়া যাবে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি রাজধানীর রমনায় বিটিসিএলের প্রধান কার্যালয়ে প্রথমবারের মতো এমভিএনও মডেলে আনলিমিটেড কোয়াড-প্লে সেবা পরীক্ষামূলকভাবে চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এমভিএনও (মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর) মডেলে নিজস্ব মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো ছাড়াই মোবাইল সেবা প্রদান করা হয়। প্রাথমিক পর্যায়ে বিটিসিএল, টেলিটক বাংলাদেশ লিমিটেডের বিদ্যমান নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের এই সেবা দেবে। এর আওতায় গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল ও আনলিমিটেড মোবাইল ইন্টারনেট সুবিধা পাবেন।

এমভিএনও সেবার সঙ্গে যুক্ত করা হচ্ছে অ্যাপভিত্তিক আইপি কলিং সেবা ‘আলাপ’। এর মাধ্যমে গ্রাহকরা আলাপ টু আলাপ, আলাপ টু মোবাইল নেটওয়ার্কসহ বিভিন্ন কল সুবিধা পাবেন। পাশাপাশি জিপন সংযোগ ও রাউটারসহ আনলিমিটেড ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধাও দেওয়া হবে।

এ ছাড়া জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’-তে নাটক, সিনেমাসহ বিভিন্ন ডিজিটাল কনটেন্ট উপভোগের সুযোগ থাকবে। আনলিমিটেড ভয়েস, মোবাইল ডেটা, ব্রডব্যান্ড ইন্টারনেট ও ডিজিটাল কনটেন্ট—এই চারটি সেবাকে একীভূত করে গ্রাহকদের জন্য কোয়াড-প্লে সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিমটি ইতোমধ্যে সফলভাবে সচল হয়েছে। ভয়েস কল, ডাটা কল, আলাপ টু মোবাইল নেটওয়ার্ক, আলাপ টু আলাপ এবং জিপন ইন্টিগ্রেশন—এই চারটি ইভেন্টের প্রভিশনিং ও কল টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে বিটিসিএল এমভিএনও সেবার লাইভ পাইলট কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর সরকার বিটিসিএলকে পরীক্ষামূলকভাবে এমভিএনও নেটওয়ার্ক চালুর অনুমোদন দেয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশের টেলিযোগাযোগ খাতে প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি গ্রাহকদের জন্য নতুন ও সাশ্রয়ী সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!