1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভোটই নির্ধারণ করবে ইনসাফভিত্তিক সমাজ হবে কি না: সারজিস আলম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ভোটই নির্ধারণ করবে ইনসাফভিত্তিক সমাজ হবে কি না: সারজিস আলম

প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের শরিক দল থেকে পঞ্চগড়-১ আসনের মনোনীত প্রার্থী সারজিস আলম বলেছেন, বাংলাদেশ এখন এক চ্যালেঞ্জিং ও গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ই নির্ধারণ করবে আগামী দিনে মানুষ মুক্তির পথে যাবে, নাকি আবার কোনো নব্য স্বৈরাচারের কাছে জিম্মি হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় পৌরশহরের ইসলামবাগ এলাকার ফুলকুড়ি শিশু একাডেমি মাঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, এই সময়টা ঠিক করে দেবে ইনসাফভিত্তিক সমাজ গড়ে উঠবে, নাকি চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস আগের মতোই চলতে থাকবে। এজন্য ভোটের মাধ্যমে একটি সরকার নির্বাচিত করতে হবে।

তিনি বলেন, বর্তমানে দেশের রাজনীতিতে স্পষ্টভাবে দুটি পক্ষ রয়েছে। একটি হচ্ছে জামায়াত-এনসিপিসহ ১১ দলের ঐক্যবদ্ধ বাংলাদেশ, অন্যটি বিএনপি ও তাদের জোট। গত দেড় বছরে পাওয়া স্বাধীনতার সুযোগ কারা মানুষের কল্যাণে ব্যবহার করেছে, আর কারা অপব্যবহার করেছে সেটি বিবেচনায় নিয়েই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সারজিস আলম অভিযোগ করে বলেন, দেড় বছরের মধ্যে যারা মানুষের ওপর জুলুম, হুমকি, ভয়ভীতি, মাদক ব্যবসা ও মামলা বাণিজ্য করেছে, তাদের হাতে ক্ষমতা গেলে তারা আরও বড় স্বৈরাচার হয়ে উঠবে। যদি মনে করেন আমাদের জোট এসব করেছে, তাহলে আমাদের ভোট দেবেন না। আর যদি মনে করেন বিএনপি ও তাদের নেতাকর্মীরা এসব করেছে, তাহলে তাদের ভোট দেবেন না।

ভজনপুর ইউনিয়নের একটি ঘটনার কথা তুলে ধরে তিনি বলেন, শাপলা কলির প্রচারণায় গেলে কয়েকজন নারীকে একটি বাড়িতে আটকে রেখে বলা হয়েছে, এটি ধানের শীষের এলাকা, এখানে প্রচারণা করা যাবে না। এ ধরনের আচরণকে স্বৈরাচারী মানসিকতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

সারজিস আলম বলেন, যারা নিজেদের সন্তানদের বিদেশে পড়ান বা চিকিৎসা করান, অথচ দেশের শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থাকে অবহেলা করেন, তারা জনগণের নেতা হতে পারেন না। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, কোনো দল, মার্কা বা ব্যক্তির দাস না হয়ে বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে।

তিনি বলেন, আমার কাছে ভোট কেনার মতো কোনো চাঁদাবাজির বা মাদক ব্যবসার টাকা নেই। আমার শক্তি মহান সৃষ্টিকর্তা আর আপনাদের দোয়া। আপনারা সচেতনভাবে ভোট দিলে ইনশাআল্লাহ পরিবর্তন আসবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!