1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনশনে গণঅধিকারের প্রার্থী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনশনে গণঅধিকারের প্রার্থী

প্রতিনিধি

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ ও অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে অনশনে বসেছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের মূল ফটকে অনশনে বসেন তিনি।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ৪-৫ জন কর্মী নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটকে প্ল্যাকার্ড নিয়ে বসে পড়েন তারিকুল ইসলাম ভূঁইয়া। এ সময় মূল ফটক দিয়ে গাড়ি নিয়ে প্রবেশ করতে না পারায় পায়ে হেঁটে ভেতরে যান দপ্তরের কর্মকর্তারা। তবে বেলা সোয়া ১১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা ঘটনাস্থলে এসে তার দাবি মানার বিষয়ে আশ্বাস দিলে মূল ফটক থেকে সরে একপাশে অবস্থান নেন।

তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ফেনী-২ আসনে নির্বাচনি আচরণবিধি চরমভাবে লঙ্ঘন হচ্ছে। প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন আমাকে হুমকি ও ধমক দিয়েছে। কিন্তু রিটার্নিং কর্মকর্তা এসব বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। নির্দিষ্ট প্রার্থীর পক্ষে বিলবোর্ড ও রঙিন প্রচারণায় একতরফা সুযোগ দেওয়া হচ্ছে। ৮ ঘণ্টার মধ্যে সদরের এসিল্যান্ডকে প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচি দেব।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা ঢাকা পোস্টকে বলেন, আমরা সকাল থেকে ঘটনাস্থলে অবস্থান করছি। দাপ্তরিক কার্যক্রম যেন ব্যাহত নাহয় সেই বিষয়ে তাকে বুঝানোর চেষ্টা করছি।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা বলেন, নির্বাচনি মাঠে এখন পর্যন্ত যতগুলো অভিযোগ এসেছে সবই আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু তিনি কখনো লিখিতভাবে কোনো অভিযোগ দেননি। এজন্য কোনো ব্যবস্থা নেওয়াও সম্ভব হয়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!