1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জামায়াত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

জামায়াত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ

প্রতিনিধি

জামায়েতে ইসলামীর আমির ডা. শফিকুর রাহমানের নওগাঁর জনসভায় হাজারো মানুষের ঢল নেমেছে। জনসভা শুরুর আগেই দলটির নেতকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে নওগাঁর এটিএম মাঠ। এছাড়া মাঠের বাইরে শহরের বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন অনেক নেতাকর্মী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে।

নওগাঁ ছাড়াও জয়পুরহাট ও বগুড়া জেলা থেকে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যান ব্যবহার করে আশা নেতাকর্মীরা শহরের প্রবেশ মুখে এসে মিছিল নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করছেন। মঞ্চে বক্তব্য দিচ্ছেন জামায়াত ও সংগঠনের কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতারা। নেতাকর্মীদের অনেকের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা শোভা পাচ্ছে। আবার দলের মনোগ্রাম সম্বলিত টি শার্ট, পাঞ্জাবি, মাফলার পড়ে এসেছেন বহু নেতা কর্মী।

নওগাঁর পত্নীতলা থেকে সমাবেশে আসা জামায়াত কর্মী আনিসুর রহমান বলেন, আমিরে জামায়াতকে এতোদিন টিভিতে দেখেছি। আজকে তাকে সরাসরি দেখবো, তাকে এক নজর দেখার জন্য ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়ে সমাবেশে চলে আসছি।

রফিকুল নামে আরেক জামায়াত কর্মী বলেন, নওগাঁ শহরে জামায়াতের গণজোয়ার সৃষ্টি হয়েছে। পুরো শহর এখন দাঁড়িপাল্লাময় হয়ে গেছে। আগামীর বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ ইনশাআল্লাহ।

উল্লেখ্য, জামায়াত আমির ডা.শফিকুর রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুপুর ১২টার দিকে নওগাঁর জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। নওগাঁর জনসভা শেষে তিনি চাঁপাইনবাবগঞ্জের জনসভায় যোগ দিবেন এবং সেখানকার জনসভা শেষ করে রাজশাহী এবং নাটোরে জনসভা করবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!