1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আচরণবিধি লঙ্ঘন, সারজিস আলমের প্রতিনিধিকে জরিমানা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

আচরণবিধি লঙ্ঘন, সারজিস আলমের প্রতিনিধিকে জরিমানা

প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রাত ৮টার পর মাইক ব্যবহার করায় পঞ্চগড়-১ আসনের শাপলা কলির প্রার্থী সারজিস আলমের প্রতিনিধি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভায় এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণ বিধিমালার ১৭(২) ধারা অনুযায়ী রাত ৮টার পর মাইক ব্যবহার নিষিদ্ধ থাকলেও তা অমান্য করে সভা চলছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাবিবুর রহমান হাবিবকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে নগদ পরিশোধ করা হয়। এ সময় পুলিশের একটি দল, ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই সঙ্গে ভবিষ্যতে নির্ধারিত সময়ের মধ্যে মাইক ব্যবহারের বিষয়ে তাদের সতর্ক করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আকাশ বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত তদারকি করা হচ্ছে। কেউ বিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার রাতে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ১১ দলীয় জোটের সভায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাদের সতর্ক করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!