1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে শোক প্রকাশ জামায়াত আমিরের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে শোক প্রকাশ জামায়াত আমিরের

প্রতিনিধি

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. নূরুজ্জামান বাদলের (৫১) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় জামায়াত আমির বলেন, চিরদিনের জন্য আমাদের প্রিয় ভাই নূরুজ্জামান বাদল চলে গেলেন। শেরপুর-৩ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জামায়াত মনোনীত প্রার্থী ও শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. নূরুজ্জামান বাদলের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।

শোকবার্তায় তিনি বলেন, ইসলামী আন্দোলনের প্রতি বাদলের অঙ্গীকার ছিল অটুট। অল্প কিছুদিন আগেই নিজের চোখের সামনে রেজাউল করিমকে সন্ত্রাসীদের হাতে শহীদ হতে দেখার মতো মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েও তিনি মনোবল হারাননি। কঠিন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি নির্বাচনী কার্যক্রম চালিয়ে গেছেন, যা তার দৃঢ়তা, সাহস ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা আল্লাহ তায়ালার কাছে মরহুমের মাগফিরাত কামনা করছি এবং তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করার জন্য দোয়া করছি। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

নূরুজ্জামান বাদল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারির দায়িত্বে ছিলেন।

এদিকে বুধবার দুপুর আড়াইটায় নূরুজ্জামান বাদলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জামায়াতে ইসলামী মনোনীত জামালপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. মাওলানা ছামিউল হক ফারুকী।

পরবর্তীতে বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ইমামতি করবেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম। জানাজা শেষে মরহুমকে তার নিজ গ্রাম পোড়াগড়ের পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!