1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সীমান্তবর্তী ৬২ উপজেলায় নির্বাচনি দায়িত্ব পালন করবে বিজিবি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সীমান্তবর্তী ৬২ উপজেলায় নির্বাচনি দায়িত্ব পালন করবে বিজিবি

প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্তবর্তী ৬২টি উপজেলায় এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহিলা আদর্শ ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবির নির্বাচনি বেইজ ক্যাম্প পরিদর্শন এবং নির্বাচনি কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

বিজিবি মহাপরিচালক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্তসহ সারাদেশে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

তিনি জানান, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিরাপদ রাখার পাশাপাশি সারাদেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী ৬২টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

নির্বাচনী নিরাপত্তা আরও জোরদার করতে বিজিবি ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন করবে বলেও জানান তিনি। একই সঙ্গে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই সরাইল রিজিয়নসহ সারাদেশে বিজিবি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা প্রশাসনের মধ্যে সর্বোচ্চ সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় তিনি সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন, সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম চৌধুরী, ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান, ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আমীন বায়েজীদ, সেনাবাহিনীর ৫৮ বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমীন, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মো. কামরুল ইসলামসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

মতবিনিময় সভা শেষে বিজিবি মহাপরিচালক নির্বাচনি বেইজ ক্যাম্পে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে তিনি হেলিকপ্টারযোগে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে পৌঁছান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!