1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘আইসিসি কি তিন বছর আগে ঘুমিয়ে ছিল’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘আইসিসি কি তিন বছর আগে ঘুমিয়ে ছিল’

প্রতিনিধি

পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নিজেদের তৃতীয় গ্রুপ ম্যাচ খেলবে না। হাইভোল্টেজ ম্যাচ না হলে কত বড় ক্ষতি হবে, তা আইসিসির ভালো জানা। তাই তো পিসিবিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করেছে বিশ্ব ক্রিকেট সংস্থা। তবে পাকিস্তানকে তাদের অবস্থান থেকে সরে না আসার কথা বলেছেন কামরান আকমল। একই সঙ্গে আইসিসির কঠোর সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার।

নিরাপত্তা ঝুঁকিতে ববাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পর পাকিস্তানের সরকারও জানায় তারা তাদের দলকে ভারতের বিপক্ষে খেলাবে না। আইসিসি এই বিষয়ে কোনো পদক্ষেপ না নিলেও গ্রহণযোগ্য সমাধান খোঁজার পরামর্শ দিয়েছে পাকিস্তানকে।

যদিও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আইসিসিকে তাদের সিদ্ধান্তের কথা জানায়নি। তাতে মনে হতে পারে, সিদ্ধান্ত হয়তো পাল্টাতে পারে পাকিস্তান। কিন্তু আকমল তেমন কিছু করতে বারণ করলেন।

ইউটিউব চ্যানেল ‘গেম প্ল্যান’-এ পাকিস্তানের সাবেক ক্রিকেটার বললেন, ‘পিসিবির পিছিয়ে আসা উচিত হবে না। আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভারত ম্যাচ বয়কটের ব্যাপারে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছে। আইসিসি কি ঘুমিয়ে ছিল যখন এশিয়া কাপ হাইব্রিড মডেলে হয়েছিল? তারা কি ঘুমাচ্ছিল যখন ভারত বলেছিল তারা পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না, শুধু নিরপেক্ষ ভেন্যুতে খেলবে? দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কতবার পাকিস্তান ভারতে খেলেছে। এসব ব্যাপারে আইসিসির তিন বছর আগেই ভাবা উচিত ছিল।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!