1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ, ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ, ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ

প্রতিনিধি

উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩ শতাংশ কোটা প্রদান সিদ্ধান্তের প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা। এতে ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরের ভুরুলিয়া এলাকায় এ অবরোধের ঘটনা ঘটেছে।

জানা গেছে, ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর শিমুলতলী এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভুরুলিয়া এলাকায় জড়ো হয়ে ঢাকা-রাজশাহী রেলপথে অবস্থান নেয়। রেলপথ অবরোধ করায় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা, বিঘ্নিত হয় ট্রেনের সিডিউল।

বিক্ষোভ কর্মসূচিতে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধিরা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচাল, দেশকে অস্থিতিশীল এবং কারিগরি শিক্ষা ধ্বংস করার ষড়যন্ত্র হিসেবে উপ-সহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশ কোটার প্রস্তাব দেয়া হয়েছে। অবিলম্বে এই সুপারিশ বাতিলসহ ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি মেনে নিতে হবে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম আলী বলেন, রেলপথ অবরোধ করায় কয়েকটি স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!