1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভীষণ হতাশ ছিলাম, গভীর সন্দেহে ভুগছিলাম : মাহমুদউল্লাহ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভীষণ হতাশ ছিলাম, গভীর সন্দেহে ভুগছিলাম : মাহমুদউল্লাহ

প্রতিনিধি

সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট হাতে রংপুরের হয়ে অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। তবে এই বিপিএলে তার খেলা ছিল অনিশ্চিত। আসরের আগে চোটে পড়ে হতাশ ছিলেন। শেষ পর্যন্ত দারুণভাবে ফিরতে পেরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাহমুদউল্লাহ।

বিপিএলের আগের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তখনকার সময়ের স্মৃতিচারণ করেছেন মাহমুদউল্লাহ। তিনি লিখেছেন, ‘জিমে রিহ্যাব করার সময় আমি এই সেলফিটা তুলেছিলাম। তখন আমি ভীষণ হতাশ ছিলাম, আর গভীর সন্দেহে ভুগছিলাম।’

‘এই মৌসুমের বিপিএলে খেলতে পারব কি না! আমার হাঁটুতে চোট ছিল, আর সেই সময়টা আমার জন্য ভীষণ কঠিন যাচ্ছিল। কিন্তু আল্লাহ আমাকে আবার ভাবতে শিখিয়েছেন। সর্বশক্তিমান আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়।’-যোগ করেন তিনি।

সৃষ্টিকর্তার ওপর সবকিছু ছেড়ে দিয়ে চেষ্টা করে গেছেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছি, আর সবকিছু আমার আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি খেলতে পেরেছি এবং আল্লাহ আবারও আমাকে সম্মানিত করেছেন।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!