1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খুলনার নির্বাচনী জনসভায় যোগ দিতে হেলিকপ্টারে রওনা হয়েছেন তারেক রহমান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

খুলনার নির্বাচনী জনসভায় যোগ দিতে হেলিকপ্টারে রওনা হয়েছেন তারেক রহমান

প্রতিনিধি

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় শহর খুলনা পৌঁছানোর জন্য হেলিকপ্টারে রওনা হয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটে তিনি রাজধানী থেকে হেলিকপ্টারে রওনা হয়েছেন।

পক্ষ থেকে জানানো হয়েছে, খুলনায় পৌঁছানোর পর সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ সংলগ্ন প্রভাতি স্কুল মাঠে দুপুর ১২টায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এরপর তিনি হেলিকপ্টারে করে দুপুর ১টার দিকে যশোরের উদ্দেশে রওনা হবেন। সেখানে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১টা ৪০ মিনিটে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। দুপুর ২টা ৪০ মিনিটে হেলিকপ্টারে করে পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

দলের সূত্রে জানা গেছে, বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ সকাল থেকেই খুলনায় তার আগমনকে কেন্দ্র করে অপেক্ষা করছেন। দীর্ঘ ২২ বছর পর সশরীরে খুলনায় আসা তারেক রহমান কী বার্তা দেবেন, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

বিশেষভাবে, খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আশা করছেন, ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি খুলনার বন্ধ থাকা জুটমিল পুনরায় চালু করার পরিকল্পনা সম্পর্কে তারেক রহমান বিস্তারিত ঘোষণা করতে পারেন। এছাড়া শিল্প-বাণিজ্যের নগরী খুলনা নিয়ে বিএনপি প্রধান নতুন কোনো ঘোষণা দিতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!