1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাদ পড়ছে ‘এ’ প্লাস ক্যাটাগরি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাদ পড়ছে ‘এ’ প্লাস ক্যাটাগরি

প্রতিনিধি

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাদ পড়ছে ‘এ’ প্লাস ক্যাটাগরি
ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি তালিকায় ‘এ’ প্লাস ক্যাটাগরি না রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব সংস্করণে (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) নিয়মিত খেলোয়াড়ের সংকট থাকায় এবার সর্বোচ্চ এই গ্রেড রাখা হচ্ছে না বলে জানা গেছে।

প্রতি বছরের শুরুতে জাতীয় দলের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে থাকে বিসিবি। যদিও চলতি বছরের (২০২৬ সালের) জন্য এখনও চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশিত হয়নি। তবে কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রস্তুতের কাজ প্রায় শেষ, এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

গত বছর বাংলাদেশ জাতীয় দলের ২২ ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছিল। এবার সেটি বাড়িয়ে উন্নীত করা হতে পারে ২৭–এ। সেক্ষেত্রে নতুন করে বেশ কয়েকজন ক্রিকেটার নতুন চুক্তিতে জায়গা পাবেন।চূড়ান্ত অনুমোদনের জন্য তালিকাটি এখন বোর্ড সভার অপেক্ষায় রয়েছে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা বলেন, “এবারের কেন্দ্রীয় চুক্তিতে আমরা কোনো ‘এ’ প্লাস ক্যাটাগরি রাখছি না। বর্তমানে আমাদের কোনো ক্রিকেটারই তিন সংস্করণে নিয়মিত খেলছেন না, যা ‘এ’ প্লাস ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়ার অন্যতম শর্ত। আমরা ২৭ জনের একটি তালিকা করেছি, এখন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছি।”

উল্লেখ্য, ২০২৫ সালে বিসিবি কেন্দ্রীয় চুক্তির কাঠামোয় পরিবর্তন এনে আবারও ইউনিভার্সাল গ্রেডিং পদ্ধতিতে ফিরে যায়। তখন খেলোয়াড়দের পাঁচটি ক্যাটাগরিতে—এ প্লাস, এ, বি, সি ও ডি—ভাগ করা হয়। এর আগে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি আলাদা করে চুক্তির ব্যবস্থা ছিল।

২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তিতে ফেব্রুয়ারি পর্যন্ত থাকা মাহমুদউল্লাহ রিয়াদ নতুন তালিকায় নেই। সব সংস্করণ থেকে অবসর নেওয়ায় তাকে এবার বিবেচনায় আনা হয়নি। তবে আগের চুক্তিতে থাকা বাকি ২১ জন ক্রিকেটার নতুন তালিকাতেও জায়গা ধরে রেখেছেন।

এ ছাড়া নতুন করে ছয়জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য তালিকায় যুক্ত করা হয়েছে। তারা হলেন—শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।

কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য ২৭ ক্রিকেটার যারা

নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!