1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইসির সামনে ভাতা-নিরাপত্তার দাবিতে মানববন্ধনে বসছেন পর্যবেক্ষকেরা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইসির সামনে ভাতা-নিরাপত্তার দাবিতে মানববন্ধনে বসছেন পর্যবেক্ষকেরা

প্রতিনিধি

মাঠপর্যায়ে নির্বাচন পর্যবেক্ষকদের যাতায়াত ও খাবার ভাতা প্রদান এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সরব হয়েছে ইলেকশন অবজারভার সোসাইটি (ইওএস)।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় এসব দাবি আদায়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি শুরু করেছে সংগঠনটি।

সংগঠনটি জানায়, ইওএস-এর সাধারণ সম্পাদক মহিউদ্দিন আমিনের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে– নির্বাচন পর্যবেক্ষকদের জন্য ন্যায্য যাতায়াত ও খাবার ভাতা প্রদান, দায়িত্ব পালনকালে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যবেক্ষক পরিচয়পত্র (আইডি কার্ড) প্রাপ্তি সহজীকরণ।

ইওএস-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মাঠপর্যায়ে নির্বাচন পর্যবেক্ষকেরা নানা প্রতিকূলতার মধ্যে কাজ করেন। তাদের ন্যায্য অধিকার আদায় এবং পরিচয়পত্র প্রাপ্তিতে বিদ্যমান জটিলতা নিরসনের লক্ষ্যেই এই শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই তৎপরতা অব্যাহত থাকবে বলেও সংগঠনটি জানিয়েছে।

কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকেরা অংশ নেবেন বলে নিশ্চিত করা হয়েছে। মূলত নির্বাচন পর্যবেক্ষণের পরিবেশকে আরও সুসংহত ও নিরাপদ করার লক্ষ্যেই এই অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!