1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানালেন পরীক্ষা নিয়ন্ত্রক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানালেন পরীক্ষা নিয়ন্ত্রক

প্রতিনিধি

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর (অষ্টম শ্রেণি) ফল প্রকাশের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা চলছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

রোববার (১ ফেব্রুয়ারি)  তিনি জানান, ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করতে এ নিয়ে একাধিক বৈঠক হচ্ছে। তবে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঠিক করা হয়নি। বিষয়টি চূড়ান্ত হলে জানানো হবে।

পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যেই ফল প্রকাশ করতে হবে— এমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই বলেও জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, এটা বাধ্যতামূলক কোনো নিয়ম না। পরিস্থিতি ও প্রস্তুতির ওপর নির্ভর করে ফল প্রকাশের সময় নির্ধারণ করা হয়।

ফল প্রকাশের সম্ভাব্য সময় হিসেবে চলতি মাসের মাঝামাঝির দিকটি বিবেচনায় রয়েছে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, এ ধরনের একটি ধারণা আলোচনায় থাকতে পারে। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

জানা গেছে, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯) এবং বিজ্ঞান (১২৭) ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের উপর অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ২৮-৩০ ডিসেম্বর এবং ২০২৬ সালের ৬ ডিসেম্বর এসব পরীক্ষা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!