1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জোকোভিচ-আলকারাজ ফাইনালে যত রেকর্ড হতে পারে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জোকোভিচ-আলকারাজ ফাইনালে যত রেকর্ড হতে পারে

প্রতিনিধি

আর ঘণ্টাখানেক পর মেলবোর্ন পার্কে মুখোমুখি হবেন নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ। ফাইনালে চ্যাম্পিয়ন যেই হোক না কেন, ইতিহাস গড়বেন। বেশ কিছু রেকর্ড হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপার লড়াই শেষে।

নোভাক জোকোভিচ: ২৫তম গ্র্যান্ড স্লাম

৩৮ বছর বয়সী জোকোভিচ শুধু একটি শিরোপার জন্যই লড়ছেন না। টেনিস ইতিহাসে পুরুষ কিংবা নারী হিসেবে সবচেয়ে সফল গ্র্যান্ড স্লাম খেলোয়াড় হিসেবে একক অবস্থানে থাকবেন।

* অস্ট্রেলিয়ান ওপেন জিতলে ২৫তম গ্র্যান্ড স্লাম পাবেন জোকোভিচ। সবচেয়ে বেশি একক গ্র্যান্ড স্লাম জয়ে তিনি ছাপিয়ে যাবেন মার্গারেট কোর্টকে (২৪)।

*ইতোমধ্যে অস্ট্রেলিয়ান ওপেনের রেকর্ড শিরোপা জয়ী জোকোভিচ। ১১তম ট্রফি জিতলে ক্যারিয়ারের সবচেয়ে সফল ভেন্যুতে তার আধিপত্য আরও জোরদার হবে।

*আলকারাজকে হারাতে পারলে উন্মুক্ত যুগে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জিতবেন জোকোভিচ। ১৯৭২ সালে ৩৭ বছর বয়সে এই কীর্তি গড়া কেন রোজওয়ালকে পেছনে ফেলবেন তিনি।

কার্লোস আলকারাজ: সর্বকনিষ্ঠ ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম

২২ বছর বয়সী বিশ্বের এক নম্বর র‌্যাংকিংধারী আলকারাজ। ট্রফি ক্যাবিনেটে একমাত্র অপ্রাপ্তি অস্ট্রেলিয়ান ওপেন।

*ইতোমধ্যে উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জেতা আলকারাজ প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের সুবাস পাচ্ছেন। এই ট্রফি জিতলে উন্মুক্ত যুগে ষষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জিতবেন তিনি।

*সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়ার লক্ষ্য আলকারাজের। তার স্বদেশী রাফায়েল নাদাল ২৪ বছর বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জিতে এই রেকর্ডের বর্তমান মালিক।

* একটি জয়ে পিট স্যাম্প্রাস ও রাফায়েল নাদালের সঙ্গে যোগ দিতে পারেন আলকারাজ, যারা বিশ্বের এক নম্বর হিসেবেই তাদের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি জিতেছিলেন।

এই ফাইনাল হতে যাচ্ছে ২০২৪ সালের প্যারিস অলিম্পিক স্বর্ণপদকের লড়াইয়ের পুনরাবৃত্তি। যে ম্যাচে দুটি টাইব্রেকে জিতেছিলেন জোকোভিচ। সবশেষ দেখায় ২০২৫ ইউএস ওপেন সেমিফাইনালে আলকারাজ জয়ের মুখ দেখেছিল। এই ফল প্রমাণ করছে, সময় বদলে গেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!