1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সাতক্ষীরার ১৭৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সব কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা

প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনের ৬০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৯টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলার সব ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে জেলা নির্বাচন অফিস।

জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে জেলার চারটি আসনে মোট ৬০৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৩ হাজার ৪১০টি ভোটকক্ষ রয়েছে। এর মধ্যে ১৭৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ৪৩০টি কেন্দ্র সাধারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

তথ্যমতে, সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে সবচেয়ে বেশি ৬০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। এছাড়া সাতক্ষীরা-১ আসনে ৫০টি, সাতক্ষীরা-৩ আসনে ৪০টি এবং সাতক্ষীরা-৪ আসনে ২৯টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ তালিকায় রাখা হয়েছে।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ৯ লাখ ১৭ হাজার ৮৪৮ জন পুরুষ, ৯ লাখ ১৪ হাজার ৯১৪ জন নারী এবং ১৩ জন হিজড়া ভোটার রয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান জানান, নির্বাচন কমিশনের উদ্যোগে জেলার সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যেই বাকি কাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ভোটকেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে শুধু নিরাপত্তার বিষয় নয়, ভৌগোলিক অবস্থান ও কেন্দ্রের অবকাঠামোগত অবস্থাও বিবেচনায় নেওয়া হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরার সীমান্ত এলাকাতেও জোরদার করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিরাপত্তা কার্যক্রম।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ বিশ্বের পঞ্চম দীর্ঘতম সীমান্ত মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সুরক্ষার দায়িত্বে নিয়োজিত একটি পেশাদার বাহিনী। সীমান্ত ব্যবস্থাপনা একটি নিরবচ্ছিন্ন ও ২৪ ঘণ্টাব্যাপী প্রক্রিয়া। এই দায়িত্ব পালনের পাশাপাশি দেশের জনগণকে একটি ভয়মুক্ত, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে বিজিবি রেকর্ড সংখ্যক ফোর্স ডিপ্লয়মেন্টের পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি জানান, সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সাতক্ষীরা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলাসহ সংশ্লিষ্ট তিনটি জেলার ২১টি উপজেলার অন্তর্ভুক্ত ১২টি সংসদীয় আসনে বিজিবি সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় উপজেলাভেদে সর্বোচ্চ পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সাতক্ষীরার বিভিন্ন নির্বাচনী এলাকায় ১৫টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!