1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসবে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসবে

প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা–১৮ আসনে ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’-এর প্রার্থী ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন, আসন্ন ত্রয়োদশ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে আমরা জোর প্রচারণা চালাচ্ছি। কারণ, ‘হ্যাঁ’ ভোট জয়লাভ করলে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আনবে।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উত্তরার আধুনিক মেডিকেলের সামনে অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।

আদিব বলেন, বাংলাদেশ এখন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে রয়েছে স্বাধীনতা, অন্যদিকে ভারতীয় আধিপত্যবাদ, দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রাম। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার ও ভোটাধিকারের পক্ষের সৈনিক। এজন্য ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধ বাংলাদেশের সরকার গঠনে জনগণকে রায় দিতে হবে।

আদিব অভিযোগ করেন, দিল্লিতে বসে শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। শেরপুরে হামলা করে আমাদের একজন ভাইকে শহীদ করা হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রামে ঐক্যবদ্ধ বাংলাদেশের মিছিল শেষে ফেরার পথে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালিয়েছে। ঐক্যবদ্ধ বাংলাদেশের কোনো নেতা-কর্মীর দিকে হাত তোলা হলে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলব।

একইসঙ্গে গণপ্রতিরোধের মাধ্যমে দেশের মানুষের অধিকার, সামাজিক সুবিচার ও একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার কথাও বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!