1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বরিশাল ও কিশোরগঞ্জের তিন কলেজের নতুন নাম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

বরিশাল ও কিশোরগঞ্জের তিন কলেজের নতুন নাম

প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বরিশাল ও কিশোরগঞ্জের তিনটি সরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের সই করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে ২৮ জুলাই ২০২৫ তারিখের স্মারকের আলোকে কলেজগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত নাম অনুযায়ী আগের নাম বাতিল করে নতুন নাম কার্যকর করা হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল–এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (কলেজ কোড–১১৪০), বরিশাল।

এছাড়া জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ–এর নতুন নাম হয়েছে ভৈরব সরকারি মহিলা কলেজ (কলেজ কোড–৪৯১৪), ভৈরব, কিশোরগঞ্জ।

আর রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ, ইটনা, কিশোরগঞ্জ–এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ইটনা সরকারি কলেজ (কলেজ কোড–৪৯২৬), ইটনা, কিশোরগঞ্জ।

প্রজ্ঞাপনে এসব অধিভুক্ত কলেজ ও দপ্তরগুলোকে এই নাম পরিবর্তনের নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে। কলেজের প্রশাসনিক কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র এবং ভবিষ্যৎ সব কার্যক্রমে পরিবর্তিত নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!